কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার উপায়

হোয়াটসঅ্যাপের লোগো। ছবি : সংগৃহীত
হোয়াটসঅ্যাপের লোগো। ছবি : সংগৃহীত

প্রতিদিন বিশ্বের ১৮০টি দেশের প্রায় ২০০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। পরিবারের লোকজন এবং বন্ধুবান্ধবের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি ব্যবহার করা হচ্ছে। এই অ্যাপে চ্যাট নিরাপত্তা, এইচডি কোয়ালিটি ছবি, ভিডিও আদান-প্রদান করা যায় খুব সহজে। প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের নিরাপত্তা ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে প্রতিনিয়ত বিভিন্ন ফিচার যুক্ত করছে।

এই অ্যাপের মাধ্যমে বিনামূল্যে অডিও-ভিডিও কল করা গেলেও কল রেকর্ড করার কোনো অপশন নেই। কিন্তু নানা কারণে অনেক সময় কল রেকর্ড করার প্রয়োজন হয়।

বিশেষ করে সংবাদকর্মীদের ক্ষেত্রে মোবাইলে ইন্টারভিউ নেওয়ার জন্য কল রেকর্ডের প্রয়োজন হয়। এ সময় যদি আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে নিশ্চিতভাবেই কল রেকর্ড করতে ব্যর্থ হবেন। আপনি চাইলে সহজ একটি উপায়ে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে পারবেন। তবে কল রেকর্ড করার আগে ফোনের অপর প্রান্তে যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন তার অনুমতি নিন। অনুমতি ছাড়া কারও কল রেকর্ড করা ঠিক না।

হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যায় ‘কিউব কল রেকর্ডার’ নামে একটি অ্যাপের মাধ্যমে। শুধু তাই নয়, অন্য প্ল্যাটফর্মেও এর মাধ্যমে কল রেকর্ড করা যাবে। এছাড়া আরও বেশ কিছু এমন অ্যাপ আছে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করবেন:

এজন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে কিউব এসিআর, সালেসট্রেইল অথবা এসিআর কল রেকর্ডার কিংবা নিজের পছন্দের একটি কল রেকর্ডিং অ্যাপ ডাউনলোড করে নিন। এরপর কল রেকর্ডিং অ্যাপকে প্রয়োজনীয় অনুমতি দিতে হবে। কিছু অ্যাপের ক্ষেত্রে তো ম্যানুয়ালি কল রেকর্ডিং এনেবল করতে হতে পারে। একবার সেট-আপ হয়ে গেলে ওই অ্যাপ নিজে থেকেই হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে শুরু করে দেবে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১০

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১১

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১২

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৩

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৪

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৫

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৬

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৭

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৮

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৯

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

২০
X