কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপে আসছে তাক লাগানো নতুন ফিচার, জেনে নিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আসছে তাক লাগানো নতুন অনুবাদ ফিচার। ভাষাগত বাধা দূর করতে এই উদ্যোগ নিয়েছে মেটা

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি জানায়, প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে ৬টি এবং আইফোনে ১৯টি ভাষায় এই সুবিধা চালু হচ্ছে। ধাপে ধাপে আরও ভাষা যুক্ত করা হবে।

এক ব্লগপোস্টে মেটা জানিয়েছে, মেসেজ অনুবাদ ফিচারটি চ্যাটের গোপনীয়তা অক্ষুণ্ন রাখবে। কারণ অনুবাদের কাজ শুরু হবে ব্যবহারকারীর ডিভাইসেই। ফলে ব্যবহারকারীর তথ্য হোয়াটসঅ্যাপ সার্ভারে যাবে না।

ব্যবহারকারীরা চাইলে যে কোনো মেসেজে চাপ দিয়ে ধরে রাখলেই ‘ট্রান্সলেট’ অপশন পাওয়া যাবে। এরপর পছন্দের ভাষা নির্বাচন করলেই অনুবাদ দেখা যাবে।

অনুবাদের জন্য প্রাসঙ্গিক ভাষার ফাইল ডিভাইসে আগে থেকেই ডাউনলোড করে রাখবে হোয়াটসঅ্যাপ। এর ফলে কাজ হবে অফলাইনে। এ কারণে অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশনের সুরক্ষা অক্ষুণ্ন থাকবে।

হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, এই অনুবাদ সুবিধা ব্যক্তিগত চ্যাট, গ্রুপ, এমনকি চ্যানেল আপডেটেও কাজ করবে। এর জন্য আলাদা কোনো সেটআপের প্রয়োজন হবে না। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে পুরো চ্যাট থ্রেডের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ চালু করতে পারবেন। এতে ভবিষ্যতের সব মেসেজ স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হয়ে যাবে।

তবে এখনো সব ফোনে এই ফিচার আসেনি। ধাপে ধাপে চালু করা হচ্ছে এটি। ব্যবহারকারীদের অ্যাপ হালনাগাদ রাখা জরুরি। পুরোনো ডিভাইসগুলোতে রিয়েল-টাইম অনুবাদে সমস্যা হতে পারে বলে ধীরে ধীরে ফিচার চালু করার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

ফিচারটি আপাতত কেবল মোবাইল ফোনেই সীমাবদ্ধ থাকবে। ডেস্কটপ বা ওয়েব সংস্করণের ক্ষেত্রে এখনো কোনো ঘোষণা দেয়নি মেটা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১০

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১১

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১২

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৩

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৯

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

২০
X