কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০২:০৩ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাটজিপিটিতে নতুন ফিচার চালু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় জেনারেটিভ এআই মডেল চ্যাটজিপিটি এখন থেকে সরাসরি স্পটিফাই ও বুকিং ডটকমের মতো জনপ্রিয় অ্যাপের সঙ্গে কাজ করতে পারবে। সোমবার এই নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

সানফ্রান্সিসকো থেকে এএফপি জানায়, নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটের ভেতরেই মিউজিক চালানো, হোটেল বা ফ্লাইট বুক করা, কিংবা রিয়েল এস্টেট খোঁজার মতো কাজ করতে পারবেন।

ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান কোম্পানির বার্ষিক ‘ডেভেলপার ডে’ অনুষ্ঠানে এই নতুন টুল উন্মোচন করেন। তিনি জানান, অ্যাপ এসডিকে চ্যাটজিপিটিকে তৃতীয় পক্ষের বিভিন্ন অ্যাপের সঙ্গে যুক্ত হতে সহায়তা করবে, যা ব্যবহারকারীদের আরও ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা দেবে।

প্রাথমিকভাবে বুকিং ডটকম, ক্যানভা, কোর্সেরা, ফিগমা, এক্সপিডিয়া, স্পটিফাই ও জিলো চ্যাটজিপিটির সঙ্গে কাজ শুরু করেছে। বছরের শেষের দিকে উবার, অলট্রেইলস এবং ডোরড্যাশ যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

তবে ইউরোপে এখনই এই ফিচার ব্যবহার করা যাবে না, কারণ সেখানে এআই ব্যবহারের নিয়ম তুলনামূলকভাবে বেশি কঠোর।

এই নতুন ইন্টিগ্রেশন ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি আরও শক্তিশালী হয়ে উঠবে। এখন ব্যবহারকারীরা চ্যাটের ভেতরেই ম্যাপ, প্লেলিস্ট বা অন্য অ্যাপ-ভিত্তিক ফিচার ব্যবহার করতে পারবেন।

উদাহরণ হিসেবে, ব্যবহারকারী বলতে পারেন, স্পটিফাই, এই শুক্রবারের পার্টির জন্য একটা প্লে-লিস্ট বানাও। তখন স্পটিফাই সরাসরি চ্যাটের মধ্যেই সাড়া দেবে।

ওপেনএআই জানিয়েছে, সাপ্তাহিকভাবে এখন প্রায় ৮ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেন। নতুন ফিচার চালুর ফলে এটি আরও পূর্ণাঙ্গ ডিজিটাল সহকারী হিসেবে কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X