কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৮:০৯ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশে প্রথম সংবাদ পড়ল কৃত্রিম বুদ্ধিমত্তার ‘অপরাজিতা’

কৃত্রিম বুদ্ধিমত্তার অপরাজিতা। ছবি : সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তার অপরাজিতা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংবাদ পাঠ করল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপরাজিতা। বুধবার (১৯ জুলাই) বেসরকারি টেলিভিশন চ্যানেল২৪-এর সন্ধ্যা ৭টার বুলেটিনে সংবাদ পাঠ করে অপরাজিতা।

এ বিষয়ে চ্যানেল২৪-এর সিনিয়র নিউজ এডিটর আব্দুল কাইয়ুম তুহিন সংবাদমাধ্যমকে বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক ধরনের ইতিবাচক সুবিধার বিষয় উঠে এসেছে। তাই আমরাও চাইছি সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে তাল মিলিয়ে এগিয়ে চলতে। সে লক্ষ্যেই আমাদের এ আয়োজন। আশা করছি, দেশের ইতিহাসে এক বিল্পব ঘটাবে এআই প্রযুক্তি।’

কৃত্রিম বুদ্ধিমত্তার কিংবা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স প্রযুক্তি বিশ্বজুড়ে মানুষের অনেক কাজই সহজ করে দিয়েছে। মানুষের জন্য জটিল অনেক সমস্যা সহজেই সমাধান করে দিচ্ছে এই প্রযুক্তি।

সম্প্রতি বিভিন্ন দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ সঞ্চালনার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছরের এপ্রিলে ‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ।

গত ৯ জুলাই ভারতের একটি বেসরকারি টেলিভিশন, ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়। যার নাম ছিল লিসা। যা নিয়ে ভারত-বাংলাদেশে রীতিমতো হইচই পড়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X