কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ভোটার টানতে অভিনব কৌশল ইমরান খানের

ইমরান খান। ছবি : সংগৃহীত
ইমরান খান। ছবি : সংগৃহীত

মাসখানেক পরেই পাকিস্তানে সাধারণ নির্বাচন। দেশজুড়ে নির্বাচনের হাওয়া বইলেও কারাগারে বন্দি দেশের প্রধান বিরোধীদলীয় নেতা ইমরান খান। এমনকি নির্বাচনী প্রচারের অনুমতি নেই তার দল পিটিআইয়ের। তবে এত কিছু করেও ইমরানকে নির্বাচনী প্রচার থেকে বিরত রাখতে পারল না পাকিস্তান সরকার। কারাগারে বসেই দেশের জনগণের উদ্দেশে ভাষণ দিয়েছেন। আগামী নির্বাচনে তার দলের পক্ষে মানুষের কাছে ভোট চেয়েছেন।

শুনতে অবাক লাগলেও কারাগারে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। রোববার দেওয়া ইমরান খানের এই ভাষণ সামাজিক মাধ্যমে লাখ লাখ মানুষ দেখেছেন।

ইমরান খান বলেছেন, আমাদের দলকে জনসভা করার অনুমতি দেওয়া হচ্ছে না। আমাদের সমর্থকদের গুম করা হচ্ছে। তাদের পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে।

সশরীরে সমাবেশের অনুমতি না থাকায় রোববার ভার্চুয়াল এই সমাবেশের আয়োজন করে পিটিআই। এই সমাবেশের শেষ ‍দিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইমরান খানের চার মিনিটের একটি ভাষণ সম্প্রচার করা হয়। পিটিআই নেতারা জানিয়েছেন, ভাষণটি আগেই ইমরানের কাছ থেকে অনুমোদন করিয়ে নেওয়া হয়েছে।

ইমরান খানের এই ভাষণ শুধু ইউটিউবে ১৪ লাখের বেশিবার দেখা হয়েছে। এ ছাড়া অন্যান্য সামাজিক মাধ্যম সাইটে কয়েক হাজার মানুষ লাইভ অংশগ্রহণ করেছেন।

তবে ইমরান খানের ভাষণ সম্প্রচারের সময় ইন্টারনেট ধীর গতির কারণে বাধার মুখে পড়ে পিটিআই। এ কারণে সাধারণ মানুষের প্রবল অসন্তোষের মুখে পড়েছে পাকিস্তানের টেলিকম রেগুলেটর। অবশ্য জনরোষের মুখে সংস্থাটি জানিয়েছে, সম্প্রচারণে বিঘ্ন ঘটার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

গত আগস্টে তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের সাজা পাওয়ার পর থেকে কারাগারে আছেন ইমরান খান। আদালতের এই রায়ের পর তাকে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে অযোগ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এমন পদক্ষেপের কারণে আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া সাধারণ নির্বাচনে দাঁড়াতে পারবেন না তিনি। বর্তমানে তার বিরুদ্ধে গোপন তারবার্তা (সাইফার) ফাঁসের মামলায় বিচারকাজ চলছে।

সরকার থেকে বিদায় নেওয়ার পর থেকে একের পর এক আইনি জটিলতায় পড়ছেন ইমরান খান। বর্তমানে তার বিরুদ্ধে ১৫০টির বেশি মামলা রয়েছে। এমনকি বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১০

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১১

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১২

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৪

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৫

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৬

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৭

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৮

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

২০
X