কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইনের যুগে সাংবাদিকতার প্রবণতা ও চ্যালেঞ্জ বিষয়ে এআইইউবিতে সেমিনার 

অনলাইনের যুগে সাংবাদিকতার প্রবণতা ও চ্যালেঞ্জ বিষয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা 
অনলাইনের যুগে সাংবাদিকতার প্রবণতা ও চ্যালেঞ্জ বিষয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা 

সাংবাদিকতায় বৈশ্বিক ও দেশীয় প্রবণতা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা এবং সেগুলোকে মোকাবিলার উপায় নিয়ে মঙ্গলবার (৫ ডিসেম্বর) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এক সেমিনারের আয়োজন করে।

'দ্য ট্রেন্ডস অব কনটেম্পরারি জার্নালিজম : লোকাল গ্লোবাল ইন্টারঅ্যাকশন' শীর্ষক শিরোনামের এই সেমিনারের আয়োজন করে মিডিয়া ও ম্যাস কমিউনিকেশন (এমএমসি) বিভাগ।

সেমিনারে মূল বক্তা ছিলেন- ডিবিসি টেলিভিশনের এডিটর ইন চিফ ও সিইও মোহাম্মদ মনজুরুল ইসলাম এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির উপউপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এআইইউবির কলা ও সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম এবং এমএমসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া। বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা সোমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় প্রধান মোহাম্মদ মাসুদ চৌধুরী।

গণমাধ্যমে প্রযুক্তির প্রভাবের গুরুত্ব তুলে ধরে এআইইউবির উপউপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান বলেন, নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলতে দক্ষ গ্রাজুয়েট তৈরি করতে হবে। এ জন্য একাডেমিক কার্যক্রমের সঙ্গে নতুন নতুন প্রযুক্তির ওপর গুরুত্ব দিতে হবে।

ডিবিসি টেলিভিশনের এডিটর ইন চিফ ও সিইও মোহাম্মদ মনজুরুল ইসলাম বাংলাদেশের সংবাদপত্র এবং টেলিভিশন শিল্পে প্রযুক্তি কীভাবে ব্যাপক ভূমিকা রেখেছে সেই অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি তিনি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মাল্টি টাস্কিং শেখার উপর বিশেষ জোর দিয়ে বলেন, এখন আর আগের মতো শুধু রিপোর্টিং বা শুধু এডিটিং বা শুধু ক্যামেরার কাজ জানাটা যথেষ্ট নয়। আজকের যুগে সাংবাদিকদের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সবই একসঙ্গে জানতে হবে।

কালের কণ্ঠ’র সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী মিডিয়ার রূপান্তরের সময়ে সাংবাদিকদের নতুন দক্ষতা বিকাশে জোর দিয়ে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ধীরে ধীরে দর্শক এবং পাঠকের মনে জায়গা করে নিচ্ছে। সোশ্যাল মিডিয়া, নিউ মিডিয়া, মাল্টিমিডিয়া স্টোরি টেলিং এবং ডিজিটাল স্টোরি টেলিং এখন বেশি জনপ্রিয় হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১০

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১১

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১২

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৩

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৪

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৫

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৬

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৭

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৮

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

২০
X