কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৩:২৭ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন কমিশনে মহিলা পরিষদের স্মারকলিপি 

বাংলাদেশ মহিলা পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ মহিলা পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের নারী-পুরুষ, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল সাধারণ জনগণ যাতে স্বেচ্ছায়, সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নির্বাচন পরবর্তী সময়ে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদ। বুধবার (৩ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের কাছে সংগঠনটির পক্ষে স্মারকলিপি প্রেরণ করা হয়।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে কিছুটা জটিল পরিস্থিতি বিরাজমান জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ বলছে, জাতীয় জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ জনগুরুত্বপূর্ণ বিষয়টি যাতে সাংবিধানিকভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেজন্য দেশের নারী সমাজ সর্বদা সজাগ। এ অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নারীসমাজ দীর্ঘকাল ধরে সংগ্রামী ভূমিকা রেখে আসছে।

বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে এবং নির্বাচনের পরে এ দেশের প্রান্তিক নারীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ অনেক সময় রাজনৈতিক সহিংসতার শিকার হয়। এ বিষয়টিকে বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচনী এলাকায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ এবং নারীর নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X