কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’ অনুষ্ঠিত

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’ অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানিয়ে ‘রোকেয়া রান’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ ও বিডি রানার্স যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

শনিবার (৬ ডিসেম্বর) ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শাহবাগ পর্যন্ত দৌড় অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন সংগঠনের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং পরিচালক জনা গোস্বামী, লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি পরিচালক অ্যাডভোকেট দীপ্তি শিকদার, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালক শাহাজাদী শামীমা আফজালী শম্পা এবং প্রোগ্রাম অফিসার সাবিকুন নাহার।

দৌড়ের নিয়ম-কানুন ও রুট সম্পর্কে জানান বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সিউতি সবুর, ঢাকা বিশ্ববিদ্যালয় রানার্স কমিউনিটির সদস্য মিঠুন ও পাপ্পু।

কমিউনিটি রান শেষে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মালেকা বানু, বাংলাদেশের প্রথম আয়রনম্যান ও বিডি রানার্সের অ্যাকটিভিস্ট মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত এবং আয়রনম্যান, পর্বতারোহী ও অ্যাকটিভিস্ট ইমতিয়াজ এলাহী।

উদ্বোধনী বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, রোকেয়া রান জড়তা কাটিয়ে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। রোকেয়ার আহ্বানে উজ্জীবিত হয়ে আমরা সমতাভিত্তিক সমাজ গড়ার লড়াই চালিয়ে যাব। নারীদের বিভিন্ন ঘেরাটোপে আটকে দেওয়ার নতুন প্রচেষ্টার বিরুদ্ধে দাঁড়িয়ে এই কর্মসূচি প্রথা ভাঙার পথে নতুন শক্তি জোগাবে।

মালেকা বানু বলেন, রোকেয়ার উচ্চারণ আমাদের শিখিয়েছে যে অবগুণ্ঠন বা অবরোধ নারীর ভবিতব্য নয়। সমাজের সব বাধা পেছনে ফেলে নারীরা এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।

মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত বলেন, সমতাভিত্তিক সমাজ গঠনে রোকেয়ার চিন্তা আজও অনুপ্রেরণার উৎস।

ইমতিয়াজ এলাহী বলেন, এই রান শুধু ইভেন্ট নয়, এটি এগিয়ে চলার শক্তিকে জাগিয়ে তোলে।

অনুষ্ঠানের শেষে ডা. ফওজিয়া মোসলেমের পক্ষ থেকে আরাফাত ও ইমতিয়াজ এলাহীকে ফুল ও প্রকাশনা দিয়ে সম্মাননা জানানো হয়।

প্রায় দুই শতাধিক অংশগ্রহণকারীর উপস্থিতিতে কর্মসূচি সম্পন্ন হয়। এতে বিডি রানার্সের সদস্যরা, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও মহানগর নেত্রীবৃন্দ, কর্মকর্তা, সাংবাদিকসহ অনেকে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট দীপ্তি শিকদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X