কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনে শহীদের মেয়েকে ধর্ষণ, মহিলা পরিষদের ক্ষোভ

বাংলাদেশ মহিলা পরিষদের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ মহিলা পরিষদের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

পটুয়াখালীর দুমকী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক শহীদের কলেজপড়ুয়া মেয়েকে দলবদ্ধ ধর্ষণের পর আত্মহত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

রোববার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনটি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানায়। একই সঙ্গে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৮ মার্চ মেয়েটি বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে দুই যুবক তাকে অপহরণ করে পাশের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। পরে সামাজিকমাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়। জামিনপ্রাপ্ত অভিযুক্তদের দেখে হতাশ হয়ে মেয়েটি ২৬ এপ্রিল রাজধানীর শেখেরটেক এলাকায় আত্মহত্যা করে।

মহিলা পরিষদ বিবৃতিতে নারীর প্রতি সহিংসতার ক্রমবর্ধমান প্রবণতায় গভীর উদ্বেগ প্রকাশ করে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতির ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে। পাশাপাশি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামার ২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানালো সাউথইস্ট ইউনিভার্সিটি

স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

স্পাইডারম্যানের সঙ্গে মেসির জুটি, নেটদুনিয়ায় ঝড়

‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

চীনে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন রাশিয়ার সেনারা, গোপন নথি ফাঁস

বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা

ঢাকা-১৫ আসনের সমস্যা সমাধানে এক মঞ্চে সরকারি ও বিরোধী দল

জুলাইতে আসছে ১১ কার্গো এলএনজি

নৌপরিবহন প্রতিমন্ত্রী / দৌলতদিয়া ঘাটে বাঁশের ব্যবহার অনিয়ম নয়, নকশার অংশ

স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় প্রাণ দিলেন স্বামী

১০

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

১১

গাঙ্গুয়ার সাত বছরের লড়াই

১২

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

১৩

ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা হলো, জানলেন প্রধানমন্ত্রী

১৪

পোড়া মবিলের চুলা বিক্রি ও ব্যবহার বন্ধে হাইকোর্টের রুল

১৫

আগামী চার বছর নিরাপদ ব্রাজিলের যে বিশ্বরেকর্ড

১৬

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, মরদেহ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

১৭

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় যোগ দেবেন ৯০ দেশের প্রতিনিধি

১৮

বৃহত্তম ফটিকছড়ি ভেঙে নতুন উপজেলার অনুমোদন

১৯

এএফসি-২০২৬ ক্যাপ্টেনস মিট-ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত 

২০
X