কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

গবাদি পশুবাহী লরির সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষ, ভয়াবহ বিস্ফোরণ

বিস্ফারিত ট্যাঙ্কারে আগুন জ্বলছে। ছবি : সংগৃহীত
বিস্ফারিত ট্যাঙ্কারে আগুন জ্বলছে। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে জ্বালানিবাহী ট্যাঙ্কারের ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর বিবিসির।

দেশটির স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, যাত্রী ও গবাদি পশু বহনকারী লরির সঙ্গে একটি জ্বালানি ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। স্থানীয় সময় রোববার (৮ সেপ্টেম্বর) ঘটা ওই ঘটনায় ট্যাঙ্কারে আগুন ধরে যায়। মুহূর্তে তা বিস্ফারিত হয়ে নারকীয় পরিস্থিতির সৃষ্টি করে। এতে আশপাশের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পুড়ে যায় গবাদি পশুবাহী লরিটিও।

স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মহাপরিচালক আবদুল্লাহি বাবা আরাহ বলেছেন, পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে ইমারজেন্সি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। বিস্ফোরণে আরও কয়েকটি যানবাহন আটকে যায়। সেসবও উদ্ধার করে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে তোলা ফুটেজে দেখা যায়, দুটি যানবাহনই সম্পূর্ণ পুড়ে গেছে। পাশাপাশি বেশ কয়েকটি মৃত গবাদি পশু চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে।

ঘটনার পর রয়টার্স নিউজ এজেন্সিকে এক উদ্ধারকর্মী বলেন, তারা মানুষের মৃতদেহ উদ্ধারের জন্য কাজ করছেন। সেই সঙ্গে গাড়ির ভেতরে থাকা মৃত প্রাণীদেরও বের করে আনা হচ্ছে। নিহতদের গণদাফন করার আয়োজন চলছে।

এদিকে গভর্নর উমারু বাগো নিহতদের পরিবারের প্রতি এক শোক বার্তায় বলেছেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক। তিনি খুবই ব্যথিত। নিহতদের পরিবারের পাশে থাকার চেষ্টা করবে তার প্রশাসন।

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ এবং দুর্ঘটনা অহরহই ঘটে। এ জন্য রাস্তার খারাপ অবস্থাকে দায়ী করেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১০

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১১

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১২

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১৩

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১৪

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

১৫

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

১৬

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

১৭

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

১৮

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

১৯

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

২০
X