কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

শতাধিক সন্তানের বাবা, নাম লিখে রাখেন খাতায়

উগান্ডার বুতারেজা জেলার বাসিন্দা মুছা ১০২ সন্তানের বাবা। ছবি : সংগৃহীত
উগান্ডার বুতারেজা জেলার বাসিন্দা মুছা ১০২ সন্তানের বাবা। ছবি : সংগৃহীত

জীর্ণশীর্ণ ঘরের বাইরে বসে আছে কয়েক ডজন নারী-শিশু। তাদের সামনে বয়স্ক এক ব্যক্তি। তার পেছনে থাকা এই শিশু-কিশোররা তারই সন্তান। শুনতে অবাক লাগলেও মুসা হাসাহইয়া কাসেরা নাকি ১০২ সন্তানের বাবা। শতাধিক সন্তানের বাবা মুসা আফ্রিকার দেশ উগান্ডার বুতারেজা জেলার বাসিন্দা।

মুসার বয়স ৭৮ বছর। উগান্ডান এই ব্যক্তির দাবি তার ১২ জন স্ত্রী রয়েছে। তাদের ঘরেই জন্ম নিয়ে শতাধিক সন্তান। সেই সন্তানদের অনেকেই নিজেরাও বাবা-মা হয়েছেন। তাই মুসার নাতি-নাতনির সংখ্যাও নিছক কম নয়। ৫৮০ জন নাতি-নাতনি রয়েছে তার। এত বড় পরিবারকে রাখার মতো খুব বেশি জায়গা নেই মুসার।

সারি সারি মাটির ঘর। তার ওপর খড়ের ছাউনি দেওয়া। এমনই ঘরে থাকতে হচ্ছে মুসার সন্তানদের। এভাবে ঠাসাঠাসি পরিবেশের কারণে মুসার দুই স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। আবার পরিবারের এত সদস্যদের লালন-পালনে খরচ হচ্ছে প্রচুর। সেই টাকা জোগাতে হিমশিম খেতে হয় মুসাকে। তিনি নিজেও সে কথা স্বীকার করলেন অকপটে।

এত বেশি সন্তান থাকায় তাদের স্কুলে পাঠাতে সমস্যায় পড়তে হয়েছে। সন্তানদের ঠিকঠাক কাপড়-চোপড়ও দিতে পারেন না তিনি। অনেক সময় সন্তানদের ঠিকঠাক মতো খাওয়াতে পারেন না মুসা। মজার বিষয় হচ্ছে, নিজের শতাধিক সন্তানের সবার নামও মুখস্ত নেই তার। মুসার ভাষায়, প্রথম দুই সন্তানের নাম মনে আছে। বাকিদের নাম খাতার টুকে রেখেছি।

বর্তমানে মুসার সঙ্গে একই বাড়িতে থাকেন তার ১০ স্ত্রী। পরিকল্পনা রয়েছে, তার বড় সন্তানদের জন্য আলাদা কুড়ে ঘর বানাবেন, যাতে তারা একটু ভালোভাবে থাকতে পারে। আগে সবাই একসঙ্গে খাবার খেত। কিন্তু বড় সন্তারা ছোটদের ভাগের খাবারও খেয়ে ফেলত। তাই এখন প্রত্যেক মা তাদের সন্তানদের জন্য আলাদা আলাদা করে খাবার তৈরি করে।

বাবা-মায়ের দুই সন্তানের একজন ছিলেন মুসা। পরিবারের সদস্য সংখ্যা এত কম থাকাই মুসাকে বেশি সন্তান নিতে অনুপ্রাণিত করেছে। তবে এত এত সন্তানের জন্ম দিলেও প্রায় সবাই জীবিত আছে। কেবলমাত্র তার চার সন্তানের মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X