কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

সুদানে কেন মুসলিমদের রক্ত গঙ্গা বইছে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তরপূর্ব আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। এর ফলে রাস্ত ঘাটে পড়ে আছে শত শত মানুষের লাশ। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, যুদ্ধের ভয়াবহতার কারণে অনেকে জীবন নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। এতে মৃত মানুষগুলোকে দাফন করার মতো লোক পাওয়া যাচ্ছে না। ফলে বাতাসে ছড়িয়ে পড়েছে লাশের গন্ধ। মুসলিম দেশ সুদানে এমনই ধ্বংসযজ্ঞ চলছে। তবে এই ধ্বংসযজ্ঞ ও ভয়াবহ যুদ্ধের পেছনে রয়েছে দুই জেনারেলের ক্ষমতার লড়াই। যারা এক সময় ছিল ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু আজ ক্ষমতার জন্য তারা একে অপরের চরম শত্রুতে পরিণত হয়েছে। আর এর বলি হচ্ছে সাধারণ মানুষ।

২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানের নেতৃত্বাধীন সরকারি সশস্ত্র বাহিনী এসএএফের বিরুদ্ধে লড়ছে তারই এককালের বন্ধু মোহামেদ হামদান হেমেতি দাগালোর নেতৃত্বাধীন আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ। এই সংঘাতের ফলে দেশটিতে দেড় লাখ মানুষের মৃত্যু হয়েছে। বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে প্রায় দেড় কোটি মানুষ।

সুদানে সংঘাত শুরু হয় ২০১৯ সালের ১১ এপ্রিল। দেশটিতে ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা তৎকালীন একনায়ক ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ হয়ে অভিযান চালায় সেনাবাহিনী এসএএফ ও আধা-সামরিক বাহিনী আরএসএফের দুই জেনারেল। এর আগে ২০১৮ সালের ডিসেম্বর থেকে বশিরের বিরুদ্ধে গোটা সুদানজুড়ে গণবিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের ফলে সৃষ্ট সংঘাতের সুযোগ নিয়ে ক্যুর মাধ্যমে বশিরকে ক্ষমতা থেকে সরিয়ে দেন বুরহান ও দাগালো।

একনায়ক বশিরের পতনের পর ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সামরিক কাউন্সিল টিএমসির নেতৃত্ব দেন সেনাপ্রধান জেনারেল বুরহান। তার সহকারী হিসেবে কাজ করেন আরএসএফের প্রধান দাগালো। এক পর্যায়ে নতুন করে দেশটিতে বেসামরিক সরকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের চাপে পড়ে দুই জেনারেল ২০১৯ সালে বেসামরিক নেতাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে নেওয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। কিন্তু ২০২১ সালে বেসামরিক সরকার ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী আবদালা হামদককে গ্রেপ্তার করে নতুন একটি সার্বভৌম কাউন্সিল গঠন করেন তারা।

তবে তাদের গঠিত সামরিক কাউন্সিলের ওপর জাতিসংঘের বেধে দেওয়া কাঠামো মেনে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার চাপ আসতে থাকে। এতে গভীর এক সংকটে পড়ে যায় আরএসএফ প্রধান দাগালো। বুঝে যান তার বাহিনী সরকারের সঙ্গে যুক্ত হলে দেশের রাজনীতিতে ক্ষমতাহীন হয়ে পড়বেন তিনি। আর এরপরই ২০২৩ সালের এপ্রিলে রাজধানী খার্তুমে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে আরএসএফ। যা রূপ নিয়েছে ভয়াবহ গৃহযুদ্ধে।

এদিকে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়তে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে ব্যাপক সহযোগিতা পেয়েছেন মোহামেদ হামদান হেমেতি দাগালো। তিনি আরব আমিরাতের কাছ থেকে পাওয়া ভারী অস্ত্র ও ড্রোন ব্যবহার করে সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় সফলতা পেয়েছেন। দখলে নিয়েছেন সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর এল-ফাশের। আর এ কাজ করতে গিয়ে ব্যাপক গণহত্যা চালিয়েছে আরএসএফ।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X