কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

গণহারে ভিসা বাতিলের পথে কানাডা, নেপথ্যে ভারতীয় ও বাংলাদেশিদের জালিয়াতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারত ও বাংলাদেশ থেকে আসা ভিসা আবেদনে জালিয়াতির ঘটনা ঘটছে। এ নিয়ে উদ্বিগ্ন দেশটির আইন প্রয়োগকারীরা নতুন এক ক্ষমতা হস্তগত করার চেষ্টা করছে। এ-সংক্রান্ত কিছু অভ্যন্তরীণ নথি কানাডার সম্প্রচার মাধ্যম সিবিসি নিউজের হাতে এসেছে। তাতে দেখা গেছে, কানাডার সরকার গণহারে ভিসা বাতিলের ক্ষমতা চায়।

সোমবার (৩ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে সিবিসি নিউজ জানায়, বিল সি-১২ নামে একটি প্রস্তাব পার্লামেন্টে তোলা হয়েছে। সরকার দ্রুত এটি পাস করার আশা করছে। সেটি পাস হলে গণহারে ভিসা বাতিলের একচ্ছত্র ক্ষমতা পাবে কর্তৃপক্ষ।

নথিতে বলা হয়েছে, কানাডার অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব বিভাগ (আইআরসিসি) এবং কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) কর্মকর্তারা মার্কিন অংশীদারদের সঙ্গে মিলে একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছেন। এই গ্রুপের লক্ষ্য হচ্ছে ভ্রমণ ভিসার জাল আবেদনগুলো চিহ্নিত ও বাতিল করা এবং এ জন্য তাদের ক্ষমতা বৃদ্ধি করা।

অভ্যন্তরীণ সরকারি নথিতে ভারত ও বাংলাদেশকে ‘নির্দিষ্ট চ্যালেঞ্জিং দেশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আর এ জন্যই ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

কিন্তু প্রকাশ্যে ইমিগ্রেশনমন্ত্রী লেনা দিয়াব জানান, মহামারি বা যুদ্ধের কারণে তারা এ ক্ষমতা চাচ্ছেন। তিনি নির্দিষ্ট কোনো দেশের কথা উল্লেখ করেননি।

এদিকে সুশীলসমাজের ৩০টির বেশি সংগঠন এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মাইগ্র্যান্ট রাইটস নেটওয়ার্কের মতো সংগঠনগুলো বলছে, গণহারে বাতিলের ক্ষমতা সরকারকে গণবিরোধী করে তুলতে পারে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, কানাডায় পড়াশোনার জন্য আবেদনকারী ভারতীয় শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার রেকর্ড পরিমাণে বেড়েছে। চলতি বছরের আগস্টে জমা দেওয়া প্রতি চারটি আবেদনের মধ্যে তিনটিই বাতিল করেছে কানাডা সরকার। অর্থাৎ, প্রায় ৭৪ শতাংশ ভারতীয় শিক্ষার্থীর স্টাডি পারমিট আবেদন খারিজ হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, একসময় ভারতীয় শিক্ষার্থীদের জন্য কানাডা ছিল অন্যতম জনপ্রিয় গন্তব্য। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নতুন বিধিনিষেধ এবং ভিসা বাতিলের উচ্চ হার অনেককে এখন আবেদন থেকে নিরুৎসাহিত করছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে ভিসা বাতিলের হার ছিল ৩২ শতাংশ, যা ২০২৫ সালের আগস্টে বেড়ে দাঁড়িয়েছে ৭৪ শতাংশে। একই সময়ে ভারতীয় আবেদনকারীর সংখ্যা ২০ হাজার ৯০০ থেকে কমে ৪ হাজার ৫১৫-এ নেমে এসেছে।

কানাডা সরকার জানিয়েছে, শিক্ষার্থী ভিসা জালিয়াতি ও অস্থায়ী অভিবাসন নিয়ন্ত্রণে রাখতে দেশটি দ্বিতীয় দফায় আন্তর্জাতিক স্টাডি পারমিটের সংখ্যা কমিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে প্রায় ১,৫৫০টি জাল ভর্তি স্বীকৃতিপত্র ধরা পড়ে। নতুন যাচাইকরণ ব্যবস্থার মাধ্যমে গত বছর আরও ১৪ হাজারের বেশি জাল নথি শনাক্ত করা হয়।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

১০

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১১

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১২

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১৩

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৪

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১৫

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

১৬

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

১৭

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১৯

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

২০
X