শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দুই মহাসাগরের সংযোগস্থলে অবস্থান নিল চীন-রাশিয়া-ইরানের যুদ্ধজাহাজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ এবং একাধিক তেলবাহী জাহাজ জব্দের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা যখন চরমে, ঠিক সেই সময় দক্ষিণ আফ্রিকার জলসীমায় পৌঁছেছে চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ। দেশ ৩টির নৌবাহিনী এক সপ্তাহব্যাপী যৌথ মহড়ায় অংশ নিতে সেখানে অবস্থান নিয়েছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নৌ-মহড়া শুরু হবে। বিবৃতিতে বলা হয়, মহড়ার উদ্দেশ্য হলো গুরুত্বপূর্ণ নৌপথ ও অর্থনৈতিক কর্মকাণ্ড সুরক্ষায় যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা জোরদার করা। খবর আল জাজিরার।

এই মহড়ায় সমুদ্রভিত্তিক লক্ষ্যবস্তুর ওপর হামলা, সন্ত্রাসবিরোধী উদ্ধার অভিযান এবং অন্যান্য সামরিক কৌশলগত অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে বলে জানায় বেইজিং।

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের দক্ষিণে অবস্থিত সাইমন’স টাউন নৌ-ঘাঁটির আশপাশে চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজগুলোকে চলাচল করতে দেখা গেছে। এই নৌ-ঘাঁটিই দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক নৌ-স্থাপনা হিসেবে পরিচিত, যেখানে ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থল রয়েছে।

এই মহড়ায় ব্রিকস জোটভুক্ত অন্যকোনো দেশ অংশ নিচ্ছে কি না, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি। ব্রিকসের সদস্যদের মধ্যে ব্রাজিল, ভারত ও সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশ রয়েছে।

দক্ষিণ আফ্রিকার সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানান, এই মুহূর্তে মহড়ায় অংশগ্রহণকারী সব দেশের নাম নিশ্চিত করা সম্ভব হয়নি। মহড়াটি আগামী শুক্রবার পর্যন্ত চলবে বলে তিনি জানান।

দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, এই যৌথ মহড়া নৌবাহিনীগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও যৌথ কার্যকরী সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে এটি নৌপথের নিরাপত্তা এবং আঞ্চলিক সামুদ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

এই নৌ-মহড়া এমন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে, যখন গত শনিবার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক হামলা চালায় এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে। ওই ঘটনার পর থেকেই আন্তর্জাতিক পর্যায়ে উত্তেজনা আরও বেড়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X