কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

রুয়ান্ডা গণহত্যার আসামি ফেলিসিয়েন কাবুগার কারাগারে মৃত্যু

ফেলিসিয়েন কাবুগা। ছবি : সংগৃহীত
ফেলিসিয়েন কাবুগা। ছবি : সংগৃহীত

পূর্ব-মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডায় ১৯৯৪ সালের গণহত্যার অন্যতম অভিযুক্ত ফেলিসিয়েন কাবুগা কারাগারে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

শনিবার জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়টি নিশ্চিত করে জানায়, কাবুগার মৃত্যুর পরিস্থিতি তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্বের সবচেয়ে বেশি খোঁজ করা পলাতকদের একজন ছিলেন কাবুগা। ১৯৯৪ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে সংঘটিত রুয়ান্ডার গণহত্যায় অর্থায়ন ও উসকানি দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ওই হত্যাযজ্ঞে মাত্র ১০০ দিনে ৮ লাখের বেশি তুতসি ও মধ্যপন্থি হুতুকে হত্যা করা হয়।

রুয়ান্ডার তৎকালীন প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানাকে বহনকারী বিমান রাজধানী কিগালির কাছে ভূপাতিত হওয়ার পর এই গণহত্যা শুরু হয়। হাবিয়ারিমানার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন কাবুগা।

গণহত্যার পর দুই দশকের বেশি সময় আত্মগোপনে ছিলেন তিনি। একের পর এক ভুয়া পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশে পালিয়ে বেড়ান। ২০১৩ সালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং মাথার দাম ঘোষণা করা হয় ৫০ লাখ ডলার।

অবশেষে ২০২০ সালে ফ্রান্সে গ্রেপ্তার হন কাবুগা। পরে তাকে হেগে পাঠানো হয়।

২০২২ সালে তার বিচার শুরু হয়। গণহত্যা, গণহত্যায় উসকানি, ষড়যন্ত্র, নিপীড়নসহ একাধিক অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।

অভিযোগ ছিল, রুয়ান্ডার অন্যতম ধনী ব্যক্তি কাবুগাই সেই বেতারমাধ্যম পরিচালনায় মূল ভূমিকা পালন করেছিলেন, যেখান থেকে তুতসিদের হত্যার আহ্বান জানানো হতো।

তবে সব অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি। পরে স্মৃতিভ্রংশ জটিলতার কারণে তাকে বিচারের অযোগ্য ঘোষণা করা হয়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান গণহত্যা থেকে বেঁচে যাওয়া অনেক মানুষ।

শারীরিক অসুস্থতার কারণেও তাকে রুয়ান্ডায় ফেরত পাঠানো হয়নি। অন্য কোনো দেশ আশ্রয় দিতে রাজি না হওয়ায় হেগের জাতিসংঘ কেন্দ্রেই রাখা হয়েছিল কাবুগাকে।

সূত্র : ডয়চে ভেলে

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১১

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১২

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৩

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৫

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৬

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৭

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৮

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৯

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

২০
X