কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৩:৪২ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে মার্কিন ড্রোনে রুশ যুদ্ধবিমানের ‘হামলা’

মার্কিন ইউএস এমকিউ-৯ ড্রোন। পুরোনো ছবি
মার্কিন ইউএস এমকিউ-৯ ড্রোন। পুরোনো ছবি

যুক্তরাষ্ট্রের একটি ড্রোনকে লক্ষ্য করে ‘হামলা’ চালিয়েছে রাশিয়ার যুদ্ধবিমান। মূলত যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় মাঝআকাশে আগুনের ফুলকি ছুড়ার ঘটনা ঘটেছে। এতে মার্কিন ওই ড্রোনের পাখা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর মধ্যাঞ্চলের প্রধান লেফটেনেন্ট জেনারেল অ্যালেক্স গ্রানকেচ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘গত রোববার রাশিয়ার একটি যুদ্ধবিমান বিপজ্জনকভাবে মার্কিন ইউএস এমকিউ-৯ ড্রোনের কাছাকাছি চলে আসে। এরপর খুব কাছ থেকে আগুনের ফুলকি ছুড়ে মারে। আইএসআইএসবিরোধী অভিযানে ওই সময় ড্রোনটি নিয়োজিত ছিল।’

তিনি আরও বলেছেন, ‘সৌভাগ্যবশত ড্রোনের ক্রু এটি উড়িয়ে রাখতে সমর্থ হন এবং নিরাপদে ঘাঁটিতে ফিরিয়ে আনেন।’

বিবৃতিতে রুশ বিমানের এমন কর্মকাণ্ডে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের আইএসআইএসবিরোধী অভিযান বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে তিনি সিরিয়ায় অবস্থিত রুশ বাহিনীকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন।

এর আগে চলতি বছরের মার্চে কৃষ্ণসাগরের ওপর জ্বালানি ছুড়ে যুক্তরাষ্ট্রের একটি ইউএস এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করে রুশ যুদ্ধবিমান। ওই সময় এ ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়।

এদিকে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলে গত সপ্তাহে জানান, রুশ বিমানের এমন আচরণের জবাবে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে চিন্তাভাবনা করছেন তারা।

সূত্র: সিএনএন

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১০

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১১

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১২

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৩

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৪

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৫

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৬

শোকেরও ছুটি নেই

১৭

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৮

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৯

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

২০
X