কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনিদের হাতে ভূপাতিত মার্কিন ড্রোন

হুতিদের হামলায় ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত
হুতিদের হামলায় ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে সোচ্চার ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। ফিলিস্তিনের সমর্থনে লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি। এরই ধারাবাহিকতায় আরও একটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইয়েমেনের এ বিদ্রোহী গোষ্ঠী। রোববার (২৮ এপ্রিল) এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুতিরা জানিয়েছে, আরও একটি মার্কিন রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। শুক্রবার দেশের মধেই ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। সংবাদমাধ্যম জানিয়েছে, ড্রোন ভূপাতিত করার বিষয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী।

প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা লোহিত সাগরে অভিযান চালিয়ে একটি তেলের ট্যাংকারে হামলা করেছে। এ ছাড়া তারা মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। এমনকি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আরও হামলার প্রতিশ্রুতি দিয়েছে গোষ্ঠীটি।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার টেলিভিশনে এক ভিডিওতে বলেন, লোহিত সাগরে অ্যান্ড্রোমিডা স্টার নামের একটি জাহাজে হামলা চালানো হয়েছে। নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়।

তিনি আরও বলেন, ইয়েমেনের আকাশ প্রতিরক্ষাবাহিনী একটি ক্ষেপণাস্ত্রসহ মার্কিন সামরিক বাহিনীর একটি রিপার ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি হামলার সময়ে শত্রুতামূলক মিশনে নিয়োজিত ছিল।

নিজেদের ড্রোন ধ্বংসের বিষয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী। অন্যদিকে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, শুক্রবার ইয়েমেনের অভ্যন্তরে একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলমান।

সিবিএস নিউজ জানিয়েছে, একটি এমকিউ-৯ রিপার ড্রোনের মূল্য প্রায় ৩০ মিলিয়র মার্কিন ডলার।

আলজাজিরা জানিয়েছে, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে হুতিদের হাতে ভূপাতিত তৃতীয় মার্কিন ড্রোন এটি। গত বছরের নভেম্বরে প্রথম মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করে গোষ্ঠীটি। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়।

গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এরই মধ্যে সাড়ে ২৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হুতিরা বলছে, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে।

মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ৫০টির বেশি জাহজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।

হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থি যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X