কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের মালদ্বীপ থেকে নির্বাসিত করা হবে!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশে কোটা বৈষমবিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মালদ্বীপের থীনাধু আইল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের প্রতিবাদ করায় তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে নির্বাসিত করা হবে বলে জানিয়েছেন মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলি ইহসান।

গত শুক্রবার (১৯ জুলাই) বাংলাদেশের কোটা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে দেশটির থীনাধু আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

প্রবাসী বাংলাদেশিদের প্রতিবাদ কর্মসূচির বিষয়ে মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য দেশের নাগরিকরা মালদ্বীপে এসে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন না। এটা দেশের ভিসা আইনের লঙ্ঘন।

বুধবার (২৪ জুলাই) মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মিহারু নামে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এখানে উল্লেখ্য যে, একইভাবে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রতিবাদ কর্মসূচি করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫৭ বাংলাদেশিকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ওই দেশটির আদালত।

মালদ্বীপে বসবাসরত সব বাংলাদেশিদের সার্বিক নিরাপত্তা ও মঙ্গলের কথা চিন্তা করে দেশের কোনো ইস্যু নিয়ে প্রবাসে প্রতিবাদ কর্মসূচি না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর এবং দূতালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X