মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপে শোক বইয়ে খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের হাইকমিশনারদের স্বাক্ষর

মালদ্বীপে শোক বইয়ে স্বাক্ষর করেন ব্রিটিশ হাইকমিশনার নিক লো। ছবি : কালবেলা
মালদ্বীপে শোক বইয়ে স্বাক্ষর করেন ব্রিটিশ হাইকমিশনার নিক লো। ছবি : কালবেলা

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খোলা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) মালদ্বীপে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার নিক লো, ভারতীয় হাইকমিশনার শ্রী জি. বালাসুব্রহ্মণ্যমসহ বিভিন্ন দেশের হাইকমিশনার শোক বইয়ে স্বাক্ষর করেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ হাইকমিশনার ড. মুহাম্মদ নাজমুল ইসলাম মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

শোকবার্তায় তারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একইসঙ্গে তারা বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপে বেগম খালেদার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে খতমে কোরআন তেলাওয়াতসহ বিভিন্ন ধর্মীয় ও স্মরণমূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান জানান, এসব কর্মসূচির মাধ্যমে প্রবাসীরা দেশের প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছে এবং তার অবদানের স্মরণ করছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ হারিয়েছে গণতন্ত্রের অভিভাবক, আর প্রবাসীরা হারিয়েছে প্রবাসীবান্ধব সরকারের প্রধান— এমনটাই মনে করছেন মালদ্বীপের প্রবাসীরা।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X