মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ এএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপে বিজয় দিবসের উপলক্ষে ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মালদ্বীপে বিজয় দিবসের উপলক্ষে অনুষ্ঠিত হলো ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট। ছবি : কালবেলা
মালদ্বীপে বিজয় দিবসের উপলক্ষে অনুষ্ঠিত হলো ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট। ছবি : কালবেলা

বিজয় দিবস উপলক্ষে ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে মালদ্বীপে অনুষ্ঠিত হয়েছে মালদ্বীপ–বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট।

শুক্রবার (২৬ ডিসেম্বর) মালদ্বীপ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

দেশটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত একটি বড় দ্বিপাক্ষিক ক্রিকেট ইভেন্ট হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।

দিনব্যাপী এই টুর্নামেন্টে মালদ্বীপ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত বাংলাদেশ হাইকমিশন ক্রিকেট টিম অংশগ্রহণ করে। প্রতিযোগিতাপূর্ণ ম্যাচের পাশাপাশি মাঠজুড়ে ছিল প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত উপস্থিতি, দেশাত্মবোধক পরিবেশ ও উৎসবমুখর আবহ।

খেলাধুলার পাশাপাশি এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য এবং পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়কে আরও সুদৃঢ় করা।

একদিনের এই ক্রিকেট টুর্নামেন্টে ১১৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন ট্রফি জয় করে মালদ্বীপ ক্রিকেট টিম। মালদ্বীপের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মালদ্বীপের ক্রীড়া, ফিটনেস ও বিনোদন মন্ত্রী আব্দুল্লাহ রাফিউ। রানার-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশনের শ্রমসচিব মোহাম্মদ সোহেল পারভেজ, মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান এবং বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, প্রবাসী আধিকার পরিষদে মালদ্বীপের সভাপতি মো. আলমগীর হোসেন, এমবিএ মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেডের লোকাল ডিরেক্টর হান্নান খান কবির, সিও মো. মাকসুর রহমান।

হাইকমিশনার বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন প্রবাস জীবনে মানসিক প্রশান্তি ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। খেলাধুলার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X