এমরান হোসেন, মালদ্বীপ প্রতিনিধি.
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্যালেট পেপার হাতে পেয়ে খুশি মালদ্বীপ প্রবাসীরা

মালদ্বীপের প্রবাসী বাংলাদেশিরা আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য ভোটের ব্যালেট পেপার হাতে পেতে শুরু করেছেন। ছবি : কালবেলা
মালদ্বীপের প্রবাসী বাংলাদেশিরা আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য ভোটের ব্যালেট পেপার হাতে পেতে শুরু করেছেন। ছবি : কালবেলা

মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ভোটের ব্যালেট পেপার হাতে পেতে শুরু করেছেন। দীর্ঘদিনের প্রত্যাশিত এ দাবি বাস্তবায়িত হওয়ায় প্রবাসীদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।

এদিকে, নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ না হওয়া পর্যন্ত পূরণকৃত ব্যালেট খাম দেশে ফেরত না পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ।

অনলাইনে পোস্টাল ভোট নিবন্ধনের ক্ষেত্রে সারা বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে ১২৪টি দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মালদ্বীপ ১৬তম স্থানে রয়েছে। মালদ্বীপে এ পর্যন্ত মোট ৯ হাজার ১৭৩ প্রবাসী ভোটের জন্য নিবন্ধন করেছেন। ইতোমধ্যেই যারা আগে নিবন্ধন করেছিলেন, তাদের অনেকেই ব্যালেট পেপার হাতে পেয়েছেন।

স্বাধীনতার ৫৪ বছর পর এই প্রথমবার প্রবাসীরা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় তারা এখন সত্যিকার অর্থে দেশ গঠন প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এ সুযোগ সৃষ্টি করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মালদ্বীপে বসবাসরত প্রবাসীরা।

প্রবাসীরা মনে করছেন, আগামী ২১ থেকে ২৬ জানুয়ারির মধ্যে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হলে তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আগামীর বাংলাদেশ পরিচালনা এবং প্রবাসবান্ধব সরকার গঠনে সক্রিয়ভাবে অংশ নেবেন। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই সুযোগকে তারা ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X