কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন থাকসিন সিনাওয়াত্রার মেয়ে

পেতংতার্ন সিনাওয়াত্রা। ছবি : সংগৃহীত
পেতংতার্ন সিনাওয়াত্রা। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ৩৭ বছর বয়সী পেতংতার্ন সিনাওয়াত্রা। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার মেয়ে।

আজ শুক্রবার (১৬ আগস্ট) দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে পেতংতার্নের পক্ষে অধিকাংশ আইনপ্রণেতা রায় দেন। ভোটাভুটি শেষে পার্লামেন্ট এই তরুণীকে হবু প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে।

এতে পেতংতার্ন হবেন থাইল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ এবং দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন তার ফুফু ইংলাক সিনাওয়াত্রা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ফেউ থাই এবং এর অংশীদারদের পার্লামেন্টে ৩১৪টি আসন রয়েছে। পেতংতার্নকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য বর্তমান ৪৯৩ জন আইনপ্রণেতার অর্ধেকেরও বেশি অনুমোদনের প্রয়োজন ছিল।

আজকের ভোটে পেতংতার্নের পক্ষে ৩১৯টি ভোট পড়ে। আর বিপক্ষে ভোট পড়েছে ১৪৫টি। এতে তিনি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিতর্ক ছাড়াই প্রধানমন্ত্রিত্বের জন্য মনোনীত হন।

প্রসঙ্গত, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের বিরুদ্ধে দুর্নীতি প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠে। বিষয়টি সাংবিধানিক আদালতে গড়ায়। আদালত নৈতিকতার নিয়ম লঙ্ঘনের অপরাধে গত বুধবার তাকে পদচ্যুত করেন। কিন্তু ফেউ থাই পার্টি সংসদে সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তাদের নেতাই প্রধানমন্ত্রী হওয়া স্বাভাবিক ছিল। সংসদের ভোটাভোটির আগে পার্টি অন্যতম নেত্রী পেতংতার্নকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১০

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১১

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১২

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৩

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৪

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৫

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৭

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৮

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৯

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

২০
X