কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০২:১৮ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত 

সাময়িক বরখাস্ত হওয়া থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। ছবি : সংগৃহীত
সাময়িক বরখাস্ত হওয়া থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। ছবি : সংগৃহীত

ফাঁস হওয়া ফোনালাপকে কেন্দ্র করে এবার ব্যাপক বিতর্কের মুখে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। এ ঘটনার জেরে দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীকে সাময়িক বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। মঙ্গলবার (১ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

ফাঁস হওয়া কথোপকথনে পেতংতার্ন সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেনকে ‘চাচা’ বলে সম্বোধন করেন। পাশাপাশি থাই সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তাকে কটাক্ষ করেন। এতে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে তার পদত্যাগের দাবিতে একটি আবেদন জমা দেওয়া হয় আদালতে।

সাংবিধানিক আদালতের ৯ বিচারকের মধ্যে ৭ জন পেতংতার্নের সাময়িক বরখাস্তের পক্ষে রায় দেন। তাকে ১৫ দিনের মধ্যে নিজের অবস্থান ব্যাখ্যা করে জবাব দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে ডেপুটি প্রধানমন্ত্রী সুরিয়া জুনগ্রুনগ্রুয়াংকিত দায়িত্ব পালন করবেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে।

পেতংতার্ন যদি আদালতের চূড়ান্ত রায়ে বরখাস্ত হন, তাহলে তিনি হবেন পেউ থাই দলের দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি এক বছরের মধ্যে ক্ষমতা হারালেন। এর আগে, সাবেক প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে মন্ত্রিসভায় বিতর্কিত নিয়োগের দায়ে পদচ্যুত করা হয়।

পেতংতার্ন হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাচ্যুত নেতা থাকসিন সিনাওয়াত্রার কন্যা। বয়স মাত্র ৩৮। তিনি থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X