কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০০ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জাপানে আঘাত হানলো ভূমিকম্প, সুনামির আশঙ্কা

ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের প্রতীকী ছবি : সংগৃহীত
ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের প্রতীকী ছবি : সংগৃহীত

জাপানে ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬। দেশটির প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জ এবারের কম্পনে কেঁপে ওঠে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হওয়া ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে জাপানের স্থানীয় কর্তৃপক্ষ। প্রতিবেদনে জানানো হয়, জাপানের প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের কাছে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে। এ কম্পনের পরই স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করে।

জাপানের আবহাওয়া সংস্থা এ নিয়ে জানায়, ভূমিকম্পের জেরে ইজু দ্বীপপুঞ্জে স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টা এবং ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে সকাল ৯টার দিকে এক মিটার উচ্চতার সুনামি আশঙ্কা করা হচ্ছে।

বিশ্বের যতগুলো ভূমিকম্পপ্রবণ দেশ রয়েছে সেগুলোর মধ্যে জাপান অন্যতম। দেশটিতে প্রায় সময়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত হওয়ায় দেশটি সব সময় ঝুঁকিতে থাকে। প্রায় ঘটে প্রাণহানির ঘটনা। দেশটির মধ্যাঞ্চলে গত ১ জানুয়ারি ভয়াবহ ভূমিকম্পে ২৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন।

এ ছাড়া ৩ জুন মাত্র ১০ মিনিটের ব্যবধানে পরপর দুবার ভূকম্পন অনুভূত হয়। সকাল ৬টা ৩১ মিনিটে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। ঠিক এর ১০ মিনিটের মধ্যে আবারও কেঁপে ওঠে গোটা অঞ্চল। রিখটার স্কেলে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, এর কেন্দ্রস্থল ছিল জাপানের নোটো উপদ্বীপে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১০

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১১

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১২

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৩

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৪

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৫

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৬

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৭

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৮

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৯

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

২০
X