কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪১ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজা খালির প্রস্তাব জাতি নিধন হিসেবে দেখে মালয়েশিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকা খালি করার জন্য জোরপূর্বক বাস্তুচ্যুতি বা যেকোনো প্রস্তাব জাতিগত নির্মূল ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে বলে জানিয়েছে মালয়েশিয়া । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে সম্প্রতি মন্তব্য করলে এক প্রতিক্রিয়ায় মালয়েশিয়া এ কথা জানায়।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাতৃভূমি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরানোর বা বাস্তুচ্যুতি ঘটানোর যেকোনো পরিকল্পনা অত্যন্ত অমানবিক। এসব পদক্ষেপ জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে।

দ্বিরাষ্ট্রীয় সমাধানের সমর্থক মালয়েশিয়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে আসছে। দেশটি ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাতের নিরসনে শান্তিপূর্ণ সমাধান চায়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, তিনি ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন। তবে তাদের সামরিক শাখার সঙ্গে কোনো সংযোগ নেই।

এ দিকে মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়াও ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি বা জনমিতির পরিবর্তনের যে কোনো উদ্যোগ প্রত্যাখ্যান করেছে। সূত্র: রয়টার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১০

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১১

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১২

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৩

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৪

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৫

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৬

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৭

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল দূতাবাস

১৮

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১৯

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

২০
X