কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে ‘চাঁদাবাজ’ বলল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার কিম জং আনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরোনো ছবি।
উত্তর কোরিয়ার কিম জং আনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরোনো ছবি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রকে দেশটিকে ‘চাঁদাবাজ’ হিসেবে অভিহিত করেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)-এর বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদন এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা দখল এবং ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাবকে ‘হাস্যকর’ হিসেবে অভিহিত করা হয়েছে। কেসিএনএ মন্তব্য করেছে, ট্রাম্পের এই প্রস্তাব বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।

প্রতিবেদনটি জানায়, ফিলিস্তিনিদের যে ক্ষীণ আশা ছিল নিরাপত্তা ও শান্তির জন্য, ট্রাম্পের প্রস্তাব তা ধ্বংস করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই অশান্তি এখন বিশ্বের মধ্যে উত্তপ্ত সংকটের সৃষ্টি করেছে।

ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন, মার্কিন সরকার গাজা উপত্যকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে গাজার অবকাঠামো পুনর্গঠন করতে চায়, যা আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে এই ঘোষণার বিরুদ্ধে অনেক প্রতিবাদ এবং সমালোচনা এসেছে।

এ ছাড়া, কেসিএনএ আরো সমালোচনা করেছে ট্রাম্প প্রশাসনের পানামা খাল এবং গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা এবং ‘মেক্সিকো উপসাগর’-এর নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার সিদ্ধান্তকেও।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে তার কাল্পনিক বিভ্রান্তি থেকে জেগে উঠতে হবে এবং অবিলম্বে অন্য দেশগুলোর সার্বভৌমত্ব ও মর্যাদার প্রতি হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

ট্রাম্পের প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে হওয়া বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে কেসিএনএ বলেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ইতিবাচক ইঙ্গিত নেই এবং তাদের পক্ষ থেকে উত্তরের নিরাপত্তা বিষয়ে বড় ধরনের হুমকি আসছে।

উত্তর কোরিয়া সবসময় পশ্চিমা দৃষ্টিভঙ্গির বিপরীতে অবস্থান নিয়ে থাকে এবং গাজায় রক্তপাতের জন্য ইসরায়েলকে দায়ী করে যুক্তরাষ্ট্রকে এর সহযোগী হিসেবে চিহ্নিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X