নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দায়িত্ব পালনকালে সীমান্তে বিজিবি সদস্যের মৃত্যু

উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স, নালিতাবাড়ী, শেরপুর। ছবি : কালবেলা
উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স, নালিতাবাড়ী, শেরপুর। ছবি : কালবেলা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহলরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে এক সদস্যের মৃত্যু হয়েছে। নিহত ওই সদস্য বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্য মোহাম্মদ আতিকুল ইসলাম (৪৯)। নিহত আতিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার দাপুনিয়া গ্রামের মৃত মোহাম্মদ ইমাম হোসেনের ছেলে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সংলগ্ন সীমান্ত এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। তিনি ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধীন হাতিপাগার বিওপিতে কর্মরত ছিলেন।

টহল চলাকালে নাকুগাঁও স্থলবন্দর এলাকার প্রায় ৫০০ মিটার পশ্চিমে পৌঁছালে হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তার নাক ও মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হুমায়ুন আহমেদ নুর দুপুর ১২টার দিকে ইসিজি পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, বিজিবি, চিকিৎসক ও সুরতহাল প্রতিবেদনের বরাতে প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের মরদেহ বিজিবি কর্তৃপক্ষ ময়মনসিংহ সেক্টরে নিয়ে গেছে। সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দায়িত্ব পালনকালে এমন মৃত্যুর ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি সংশ্লিষ্ট মহল থেকে নিহতের পরিবারকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সহায়তা ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১০

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১১

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১২

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৩

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৪

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৫

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৬

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৭

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৮

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৯

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

২০
X