কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৩ এএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ব্রেক ফেল করে খাদে পর্যটক বাস, নিহত ১৮

দুর্ঘটনাকবলিত বাস। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাকবলিত বাস। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডে একটি পর্যটক বাস ব্রেক ফেল করে খাদে পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির পূর্বে প্রাচীন বুরি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ আলজাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ কর্মকর্তা কর্নেল সোফন ফ্রামানিহে বলেন, বাসটি খাড়া সড়ক ধরে ওঠার সময় ব্রেক ফেল করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে সড়ক থেকে নিচে পড়ে যায়। মারা যাওয়ারা শিক্ষা সফরে আসা প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছিলেন।

বাসটিতে চালকসহ ৪৯ জন ছিলেন। তাদের সবাই থাই নাগরিক। সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোতে রাজধানী ব্যাংকক থেকে ১৫৫ কিলোমিটার (৯৬ মাইল) পূর্বে অবস্থিত প্রাচীন বুরি প্রদেশে উদ্ধারকর্মী ও চিকিৎসা কর্মীদের ঘটনাস্থলে দেখা গেছে। তারা সেখান থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।

স্থানীয় কর্মকর্তা সোমজাই ফুৎথাসেনা জানিয়েছেন, প্রায় ২০ জন আহত যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা এখনও গুরুতর।

এদিকে প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, এ ঘটনার তদন্ত চলছে। প্রতিবেদন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

যানবাহনের নিরাপত্তা মান এবং দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনা এবং মৃত্যু প্রায় ঘটে। ২০২৩ সালের প্রতিবেদন অনুসারে, দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দিক থেকে বিশ্বে নবম স্থানে রয়েছে। ১৭৫টি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশের মধ্যে এ জরিপ চালানো হয়।

গত বছর, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে একটি স্কুল বাসে আগুন লেগে যায়। এ ঘটনায় ১৬ জন শিক্ষার্থীসহ ২৩ জন নিহত হয়। এক দশকের মধ্যে দেশের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ছিল সেটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১০

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১১

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১২

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৩

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৪

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৫

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৬

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৭

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৮

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৯

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

২০
X