ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চালকের ঘুমে বাস উল্টে হেলপার নিহত, আহত ১৯ যাত্রী

ময়মনসিংহ নগরীর চায়না মোড় এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। ছবি : কালবেলা
ময়মনসিংহ নগরীর চায়না মোড় এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। ছবি : কালবেলা

ময়মনসিংহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে ওই গাড়ির এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ১৯ যাত্রী।

বুধবার (১১ জুন) সকাল পৌনে ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. মঞ্জুরুল হাসান (৪১) শেরপুরের শ্রীবরদীর বাসিন্দা। তিনি বাসের হেলপার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জুনায়েদ এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি শেরপুর থেকে ছেড়ে এসে ঢাকার দিকে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে পর্যন্ত আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা ডিভাইডারের উপরে উঠে উল্টে যায়। ধারণা করা হচ্ছে, গাড়ি চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার মঞ্জুরুল হাসান মারা যান।

এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসের অন্তত ১৯ যাত্রী। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ওসি মো. ফিরোজ হোসেন বলেন, আহত যাত্রীদের মধ্যে শিশুসহ ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরই চালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X