তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৮:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

সমুদ্রেই শান্তি বিদ্যা সিনহা মিমের

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম নিজের মতো করে জীবন উপভোগ করছেন। কাজ ও সংসার সামলে সময় পেলেই ছুটে যান পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সাগর পাড়েই যেন তিনি খুঁজে পান নিজের হৃদয়ের শান্তি। বর্তমানে তিনি স্বামী সনি পোদ্দারকে সঙ্গে নিয়ে ঘুরছেন রাবণের দেশ শ্রীলঙ্কায়। সেখানে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন আনন্দের সঙ্গেই। সে সব মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন মিম।

সম্প্রতি সমুদ্রপাড়ে হলুদ টপ পরে বসে থাকা একাধিক ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘একাকিত্বে সমুদ্রের তীরে বসে থাকলে মনে হয়, সবকিছু সম্ভব। কারণ, সমুদ্রের গভীরতাও সীমাহীন।’

এর পাশাপাশি একটি রিল ভিডিও শেয়ার করে মিম বোঝান, সমুদ্রেই তিনি খুঁজে পান প্রকৃত প্রশান্তি।

এর আগে এপ্রিল মাসে মিম ও তার স্বামী থাইল্যান্ড ঘুরে এসেছেন। সেখানেও সমুদ্রপাড়ে কাটিয়েছেন কিছু অন্তরঙ্গ সময়। তবে এই জুটিকে সবচেয়ে বেশি ভ্রমণ করতে দেখা গেছে মালদ্বীপে, যেখানে সমুদ্র আর প্রকৃতির মাঝে মিম যেন খুঁজে পান জীবনের আসল মানে।

ভ্রমণপ্রিয় মিম সুযোগ পেলেই স্বামীকে নিয়ে বেরিয়ে পড়েন। আর সেসব ছবিতে থাকছে মিষ্টি ক্যাপশন ও রঙিন মুহূর্তের ছোঁয়া।

ছয় বছর প্রেমের পর ২০২২ সালের ৪ জানুয়ারি ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেন বিদ্যা সিনহা মিম। চলতি বছরের ৪ জানুয়ারি তারা উদযাপন করেছেন তাদের তৃতীয় বিবাহবার্ষিকী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১১

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১২

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১৩

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৪

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৫

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৬

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৭

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৮

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৯

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

২০
X