বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৪:৫৯ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মাত্র এক দিনের প্রধানমন্ত্রী তিনি

ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন পরিবহনমন্ত্রী সুরিয়া জুংরুংরিয়াংকিত। ছবি : সংগৃহীত
ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন পরিবহনমন্ত্রী সুরিয়া জুংরুংরিয়াংকিত। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডে বিরল এক রাজনৈতিক নাটকীয়তা ঘটেছে। মাত্র এক দিনের জন্য দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন পরিবহনমন্ত্রী সুরিয়া জুংরুংরিয়াংকিত। মঙ্গলবার প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার বিরুদ্ধে এক ফাঁস হওয়া ফোনালাপ ঘিরে অনৈতিক আচরণের অভিযোগ ওঠার পর আদালত তাকে সাময়িকভাবে বরখাস্ত করে।

৩৮ বছর বয়সী পেতংতার্ন থাই রাজনীতির অন্যতম প্রভাবশালী পরিবার 'শিনাওয়াত্রা' বংশের উত্তরাধিকারী। অভিযোগ উঠেছে, এক ফোনালাপে তিনি সেনাবাহিনীকে সমালোচনা করেন এবং ক্যাম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধে ক্যাম্বোডিয়াকে সমর্থন করেন। থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী, এটি গুরুতর অনৈতিকতার মধ্যে পড়ে। আদালত বলেছে, তার বিরুদ্ধে তদন্ত চলবে এবং তিনি ১৫ দিনের মধ্যে জবাব দিতে পারবেন।

এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান উপ-প্রধানমন্ত্রী সুরিয়া, যিনি পরিবহন মন্ত্রীও। তবে এ দায়িত্ব তিনি পালন করছেন মাত্র এক দিন। কারণ বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা গঠনের পর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন ফুমথম উইচায়াচাই। ফুমথম উপ-প্রধানমন্ত্রী পদেও অধিষ্ঠিত হবেন। এ পদক্রম অনুযায়ী তিনিই হবেন পরবর্তী ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী।

পেতংতার্ন গত বছর আগস্টে প্রধানমন্ত্রী হন। তার স্থগিতাদেশ থাই রাজনীতিতে আরও অনিশ্চয়তা তৈরি করেছে। থাইল্যান্ডের পিউ থাই পার্টির মতে, ক্যাবিনেট পুনর্গঠনের মাধ্যমে নতুন নেতৃত্ব আনা হচ্ছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X