কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্কে ৪.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইস্তানবুল। ছবি : সংগৃহীত
ইস্তানবুল। ছবি : সংগৃহীত

তুরস্কের পশ্চিমাঞ্চলের বালিকেসির প্রদেশে ৪.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা ৩৫ মিনিটে স্থানীয় সময় সিনদিরগি জেলায় কম্পনটি অনুভূত হয়। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় ৭ দশমিক ৭২ কিলোমিটার গভীরে।

শুধু বালিকেসির নয়, আশপাশের একাধিক প্রদেশ এবং উপকূলীয় শহর ইজমিরেও ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়। হঠাৎ কম্পন শুরু হলে মানুষ ঘরবাড়ি ও অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। কেউ কেউ আবার দৌড়ে খোলা জায়গায় আশ্রয় নেন।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

ভূমিকম্পের পরপরই জরুরি প্রতিক্রিয়া কার্যক্রম শুরু করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এক বিবৃতিতে বলেন, ‘বালিকেসিরের সিনদিরগিতে ৪.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। আশপাশের প্রদেশগুলোতেও কম্পন অনুভূত হয়েছে। জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের টিম মাঠে নেমে কাজ শুরু করেছে।’

জাতীয় সংসদের স্পিকার নুমান কুরতুলমুসও সামাজিকমাধ্যমে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান। তিনি লেখেন, ‘আমি বালিকেসিরের সিনদিরগি জেলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকল নাগরিকের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ আমাদের দেশ ও জাতিকে সব দুর্যোগ থেকে সুরক্ষিত রাখুন।’

ভূমিকম্পের প্রভাব সাধারণ মানুষের জীবনে আতঙ্ক তৈরি করেছে। অনেকে জানিয়েছেন, কম্পনের সময় তারা প্রবল ভয় পেয়েছিলেন। বিশেষ করে ইজমিরের বহুতল ভবনে বসবাসকারীরা আতঙ্কিত হয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের পর বহু মানুষ দীর্ঘ সময় ধরে রাস্তায় অবস্থান করেছেন। কেউ কেউ আবার আফটারশকের ভয়ে ঘরে ফেরেননি।

এর আগে তুরস্কে একাধিক শক্তিশালী ভূমিকম্প ভয়াবহ প্রাণহানি ঘটিয়েছে। তাই প্রত্যেকটি কম্পন দেশটির জনগণের মধ্যে আতঙ্ক বাড়িয়ে তোলে।

তবে এবারের ভূমিকম্পে এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও জরুরি সেবা সংস্থাগুলো সতর্ক অবস্থায় রয়েছে। তারা ভবন ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে।

সূত্র : তুর্কি টুডে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১০

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১১

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১২

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৩

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৯

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

২০
X