কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৮:১৬ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৮:২৩ এএম
অনলাইন সংস্করণ

তাইওয়ানে ক্ষমতায় ‘চীনপন্থি’ বিরোধী নেত্রী চেং লি-উন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তাইওয়ানের প্রধান বিরোধী দল কুওমিনতাং (কেএমটি)-এর নতুন নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন চেং লি-উন। শনিবার (১ নভেম্বর) দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি সতর্ক করে বলেন, তাইওয়ান এখন মারাত্মক সামরিক ঝুঁকিতে রয়েছে।

২০১৬ সালে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) ক্ষমতায় আসার পর থেকে চীন ও তাইওয়ানের মধ্যে সরকারি যোগাযোগ বন্ধ রয়েছে। বেইজিং তাইওয়ানকে নিজের অংশ দাবি করে নিয়মিত সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে।

দায়িত্ব নেওয়ার পর চেং লি-উন বলেন, তাইওয়ানের নিরাপত্তা প্রতিদিন যুদ্ধের হুমকির মুখে। আমরা বেইজিংয়ের সঙ্গে শান্তির নতুন যুগ শুরু করতে চাই।

৫৫ বছর বয়সী চেং লি-উন সাবেক দলীয় চেয়ারম্যান এরিক চু’র স্থলাভিষিক্ত হয়েছেন। কেএমটি জানিয়েছে, তিনি চীন-তাইওয়ান সংলাপ পুনরায় শুরু করার চেষ্টা করবেন, তবে এখনো কোনো নির্দিষ্ট নীতি বা চীন সফরের পরিকল্পনা ঘোষণা করা হয়নি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চেংকে অভিনন্দন জানিয়েছেন। কেএমটির উপ-চেয়ারম্যান হসিয়াও সু-সেনও চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের প্রধান সং তাও’র সঙ্গে সাক্ষাৎ করেছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে ২০২৩ সালের পর থেকে একাধিক প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে। ডিপিপি সরকার প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে সামরিক সক্ষমতা জোরদারের উদ্যোগ নিয়েছে। কেএমটির মতে, এতে বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X