কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’ বললেও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত চলছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতির কথা বললেও বাস্তবে দুই দেশের সীমান্তে সংঘাত থামেনি। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে নতুন করে গোলাগুলির খবর পাওয়া গেছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেছেন, কম্বোডিয়া সীমান্ত এলাকা থেকে সব সেনা প্রত্যাহার এবং স্থলমাইন অপসারণ না করা পর্যন্ত যুদ্ধবিরতি সম্ভব নয়। তিনি জানান, জনগণ ও ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত থাইল্যান্ড সামরিক অভিযান চালিয়ে যাবে।

বিবিসির তথ্য অনুযায়ী, সীমান্তের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখলের চেষ্টায় থাই সেনারা রাতভর গোলাবর্ষণ চালিয়েছে। নতুন সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছে এবং উভয় দেশের সীমান্ত এলাকা থেকে প্রায় ৭ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার ট্রুথ সোশালে ট্রাম্প দাবি করেন, দুই দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে ফোনালাপের পর তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং গোলাগুলি বন্ধ হবে। তবে থাইল্যান্ড বলছে, যুদ্ধবিরতির শর্ত এখনো পূরণ হয়নি।

এদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, শনিবার থাইল্যান্ড তাদের ওপর বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, থাই এফ-১৬ যুদ্ধবিমান থেকে একাধিক বোমা ফেলা হয়েছে। থাইল্যান্ডের সামরিক বাহিনীও অভিযান চলমান থাকার কথা স্বীকার করেছে।

প্রসঙ্গত, প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে দুই দেশের বিরোধ শত বছরের পুরোনো। গত জুলাইয়ে এই সংঘাত আবার তীব্র হয়। অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা এলেও দুপক্ষই একে অপরের বিরুদ্ধে তা ভঙ্গের অভিযোগ করে আসছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X