স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাট করেন ১৬৬ স্ট্রাইকরেটে, এবার আসছেন বিপিএল কাঁপাতে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

আসন্ন বিপিএল মাতাতে আসছেন ইংলিশ অলরাউন্ডার ইথান ব্রুকস। ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের তুলাধুনা করতে জুড়ি নেই তার। এবারের বিপিএলে সিলেট টাইটান্সের জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে এই ইংলিশ ক্রিকেটারকে।

সবশেষ ২০২৫ সালের ভাইটালিটি ব্লাস্টে ১৬৬ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন ইথান ব্রুকস। তিন অর্ধশতক, ৫৭ বাউন্ডারিতে টুর্নামেন্টে তার ব্যাট থেকে আসে ৩৮০ রান। সব মিলিয়ে ২৮ টি-টোয়েন্টিতে তার রান ৬৯৫। বল হাতে ১৮ উইকেট নিয়েছেন এই ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার।

বিপিএল দিয়েই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিষেক হতে ব্রুকসের। ঘরোয়া ক্রিকেটেও অবশ্য বিশেষ কিছু করে দেখাতে পারেননি তিনি। তবে ভাইটালিটি ব্লাস্টে তার সাম্প্রতিক পারফরম্যান্স আশা দেখাচ্ছে সমর্থকদের।

এর আগে, সিলেট পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমিরের পাশাপাশি দলে ভেড়ায় শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিসকেও। ৩০ বছর বয়সী এই ব্যাটারকে এর আগে বিপিএলে দেখা যায়নি। ফলে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে দেখা যাবে মেন্ডিসকে।

এদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটে আমিরের খ্যাতি দীর্ঘদিন ধরেই। ৩৪৮ ম্যাচ খেলা এই পাক পেসার এখন পর্যন্ত শিকার করেছেন ৪০৯ উইকেট। বিপিএলে এর আগে চিটাগং ভাইকিংস, খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সের দলে ছিলেন তিনি। এবারও সিলেট দলে থাকলেও খেলবেন নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X