স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

‘নেতা-মন্ত্রীরা মেসিকে দেখল সেই টাকা আমরা দিলাম’

স্টেডিয়াম পরিণত হয় রণক্ষেত্রে। ছবি : সংগৃহীত
স্টেডিয়াম পরিণত হয় রণক্ষেত্রে। ছবি : সংগৃহীত

হাজার হাজার টাকা খরচ করে বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসিকে একপলক দেখার জন্য টিকিট কেটেছিলেন। শীত উপেক্ষা করে সকাল থেকেই আসতে শুরু করেন যুবভারতী স্টেডিয়ামে। একটাই কারণ, মেসিকে একটিবার দেখা। কিন্তু ভিআইপিদের ভিড়ে মেসিকেই দেখতে পেলেন না ভক্তরা। আয়োজকদের অব্যস্থপনার কারণে রূপ নেয় ক্ষোভে। মাঠে বোতল ছোড়ার পাশাপাশি ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েন দর্শকরা। সব মিলিয়ে স্টেডিয়াম পরিণত হয় রণক্ষেত্র।

মেসিকে দেখতে উপস্থিত হওয়া অনেক সমর্থকই দাবি করেন, তাদের সঙ্গে ‘স্ক্যাম’ করা হয়েছে। অনেক টাকা খরচ করেও আর্জেন্টাইন ফুটবলারকে একনজর দেখতে না পারার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে দেখা যায় উপস্থিত সমর্থকদের।

মেসিকে দেখেছেন কিনা এমন প্রশ্নের জবাবে এক সমর্থক বলেন, ‘কোথায় থেকে দেখব। মৌমাছির চাকের মতো তাকে ঘিরে রাখল। তারাই যেন আসলো। আমরা কিছুই না। এত মানুষের এত আবেগ। সারাজীবনের স্বপ্ন নিয়ে আমরা এসেছি মেসিকে দেখব বলে।’

আরেক সমর্থক বলেন, ‘টাকা তো একটা ব্যাপার। নেতা-মন্ত্রীরা মেসিকে দেখল সেই টাকাটা আমরা দিলাম। গাড়ি দিয়ে একবার ঘুরিয়ে নিলে অন্তত সবাই মেসিকে দেখতে পেত। আমরা টাকা দিলাম নেতারা ছবি তুলে চলে গেল।’

এদিকে মেসিকে দেখতে না পাওয়ায় ফুটবলপ্রেমীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুড়তে শুরু করেন ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা। মাঠে পড়তে শুরু করে বোতল। একসময় মাঠের ধারে ফেন্সিংয়ের গেট ভেঙে হুড়মুড় করে মাঠে ভক্ত-সমর্থকরা ঢুকতে শুরু করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১০

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১১

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১২

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

১৩

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

১৪

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১৫

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১৬

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১৭

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৮

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৯

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

২০
X