কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

স্বর্ণের খনিতে দুর্ঘটনা, নিহত ৭

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশে একটি সোনার খনিতে দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাতে এ তথ্য জানা গেছে। ঘটনার পর খনিটির মালিক প্রতিষ্ঠান ঝাওজিন মাইনিং ইন্ডাস্ট্রির শেয়ারের দর প্রায় ৬ শতাংশ কমে গেছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার দুর্ঘটনাটি ঘটে। খনির ভেতরে একটি কেজ বা লিফট দুর্ঘটনায় পড়ে। সোমবার গভীর রাতে বিষয়টি প্রকাশ্যে আসে।

চীনের জরুরি ব্যবস্থাপনা বিভাগ ও জননিরাপত্তা বিভাগ যৌথভাবে দুর্ঘটনার কারণ তদন্ত করছে। একই সঙ্গে ঘটনাটি গোপন করার কোনো চেষ্টা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

কোম্পানি রেজিস্ট্রি কিচাচার তথ্য অনুযায়ী, খনিটি চীনের শীর্ষস্থানীয় স্বর্ণ উৎপাদনকারী প্রতিষ্ঠান ঝাওজিন মাইনিং ইন্ডাস্ট্রির মালিকানাধীন। মঙ্গলবার জিএমটি সময় অনুযায়ী সকাল ৫টা ২৫ মিনিটে প্রতিষ্ঠানটির শেয়ার ৬.০১ শতাংশ দরপতনে লেনদেন হচ্ছিল। রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কোম্পানির একজন কর্মকর্তা জানান, বিষয়টি তদন্তাধীন এবং এ নিয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি।

এদিকে আসন্ন চন্দ্র নববর্ষ উপলক্ষে দুর্ঘটনা প্রতিরোধে সোমবার একটি বৈঠক করেছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বৈঠকে খনি, রাসায়নিক কারখানা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ শিল্পপ্রতিষ্ঠানে বিশেষ পরিদর্শন চালানোর ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, একই দিনে উত্তর চীনে একটি বায়োটেক কোম্পানিতে বিস্ফোরণে আরও আটজন নিহত হন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X