কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে মিথ্যার সাম্রাজ্য বলল চীন

যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা। ছবি : সংগৃহীত

আবারও যুক্তরাষ্ট্রের সমালোচনায় মুখর হয়েছে চীন। এবার যুক্তরাষ্ট্রকে সত্যিকারের মিথ্যার সাম্রাজ্য বলে অভিহিত করেছে বেইজিং। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক প্রতিবেদনের সমালোচনা করে আজ শনিবার (৩০ সেপ্টেম্বরে) এমন মন্তব্য করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি চীন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেই প্রতিবেদনে যুক্তরাষ্ট্র বলছে, তথ্য নিয়ে কারসাজির অংশ হিসেবে কোটি কোটি ডলার ঢালছে চীন। সেন্সরশিপ, ডেটা সংগ্রহ ও গোপনে বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যম কেনার মাধ্যমে বিশ্ব গণমাধ্যমে কারসাজি করছে তারা।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, নজিরবিহীন অর্থ ঢালা সত্ত্বেও বিশ্বের গণতান্ত্রিক দেশে বিপর্যয়ের মুখে পড়েছে তাদের এই প্রচারাভিযান। এর কারণ হিসেবে বলা হয়েছে, স্থানীয় গণমাধ্যম ও সুশীল সমাজের বাধা।

তবে এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে সত্যকে উপেক্ষা করা হয়েছে। এটি মিথ্যা তথ্যভিত্তিক প্রতিবেদন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের যেসব সংস্থা এ প্রতিবেদন তৈরি করেছে সেগুলো ভুল তথ্যের উত্স। বিভিন্ন তথ্য-প্রমাণে উঠে এসেছে যুক্তরাষ্ট্রই সত্যিকারের মিথ্যার সাম্রাজ্য।

বিভিন্ন বিষয়ে চীন ও যুক্তরারেষ্ট্র মতবিরোধ চরমে। এর জেরে দুই দেশের সম্পর্কও বেশ শীতল। এদের মধ্যে তাইওয়ান ইস্যু, ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য বিরোধ ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখ্য বিষয় হিসেবে কাজ করছে।

এর আগে গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদে দেওয়া ভাষণে পশ্চিমা বিশ্বকে মিথ্যার সাম্রাজ্যবলেছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা নানা দ্বন্দ্বকে উসকে দিচ্ছে। এটা কৃত্রিমভাবে মানবতাকে বিভক্ত করছে। হিংসা বাড়াচ্ছে। আর এর ফলে সার্বিক অর্জনগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১০

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১১

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১২

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৩

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৪

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৫

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৬

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৭

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৮

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X