কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং

মিন অং হ্লাইং । ছবি : ‍সংগৃহীত
মিন অং হ্লাইং । ছবি : ‍সংগৃহীত

নির্বাচিত সরকারকে উৎখাত করার পাঁচ বছর পর মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির সামরিক অভ্যুত্থানের নেতা ও সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং। এর আগে জান্তা সরকারের প্রধান হ্লাইং সেনাপ্রধানের পদ থেকে ইস্তফা দেন ।

শুক্রবার (১০ এপ্রিল) বার্তাসংস্থা এএফপি ও রয়টার্সের বরাত দিয়ে আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

আলজাজিরার তথ্য অনুযায়ী, মিয়ানমারের নতুন এ প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে চীন, ভারত ও থাইল্যান্ডসহ ২০টিরও বেশি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পাঁচ বছর আগে নোবেলজয়ী অং সান সুচির বেসামরিক সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন তৎকালীন সেনাপ্রধান হ্লাইং। ৬৯ বছর বয়সী এই জেনারেল ২০২১ সালে সুচি সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে সুচিকে গ্রেপ্তারের পর দেশজুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা পরবর্তীতে জান্তাবিরোধী সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়।

এদিকে শুক্রবার এক অভিষেক ভাষণে মিয়ানমারের নতুন এ প্রেসিডেন্ট বলেন, মিয়ানমার আবার গণতন্ত্রের পথে ফিরে এসেছে এবং একটি ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। তবে মিয়ানমারের সামনে এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি ।

গত সপ্তাহে সেনা-সমর্থিত পার্লামেন্টে বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি এই পদে আসীন হন, যা তার ক্ষমতা আরও সুসংহত করে। প্রেসিডেন্ট পদে তিনি তিনজন প্রার্থীর একজন ছিলেন; অন্য দুইজন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১১

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১২

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৩

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৫

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৬

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৭

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৮

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৯

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

২০
X