কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আরাকান আর্মির হাতে ১১ বাংলাদেশি আটক 

আটক বাংলাদেশিদের একাংশ। ছবি : সংগৃহীত
আটক বাংলাদেশিদের একাংশ। ছবি : সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যের রাথেডং শহরের উপকূলের কাছে অভিযান চালিয়ে ১১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে আরাকান আর্মি।

মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যমের নারিনজারার তথ্য অনুযায়ী, গত শুক্রবার (২৪ এপ্রিল) আরাকান আর্মি কোস্টগার্ড গাঁজা পাচারের অভিযোগে দুটি নৌকা জব্দ করে এবং অভিযুক্তদের আটক করে।

আরাকান আর্মির দাবি, শুক্রবার দুপুর প্রায় ১টা ২০ মিনিটে প্রথম নৌকাটি আটক করা হয়। ডনপাইক ও চেংখালির মাঝামাঝি এলাকায় ইঞ্জিন বিকল হয়ে নৌকাটি আটকে পড়েছিল। তল্লাশি চালিয়ে সেখান থেকে ছয়জন পুরুষ ও একজন নারীসহ মোট সাতজন বাংলাদেশিকে আটক করা হয়।

নৌকাটিতে তল্লাশি চালিয়ে ২৩ প্যাকেটে প্রায় ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া যৌন উত্তেজক ওষুধ, জন্মনিয়ন্ত্রণ বড়ি, মোবাইল ফোন এবং বাংলাদেশি টাকাও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আরাকান আর্মি।

এরপর বিকেল ২টা ৩০ মিনিটে বিকল নৌকাটিকে টেনে নিতে আসা আরেকটি নৌকাও জব্দ করা হয়। ওই নৌকায় থাকা আরও চার বাংলাদেশিকেও আটক করে আরাকান আর্মি।

বর্তমানে আটক ১১ জন, জব্দকৃত মাদকদ্রব্য এবং দুটি নৌকাই আরাকান আর্মি কোস্টগার্ডের হেফাজতে রয়েছে। সংশ্লিষ্ট আইনের আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র জানায়, যদিও এ চালানটি বাংলাদেশ থেকে গিয়েছিল, তবে রাখাইনের জান্তা-নিয়ন্ত্রিত জলসীমা থেকে প্রায়ই মেথামফেটামিন ও হেরোইন বাংলাদেশে পাচার হয়ে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ২২ দেশের হুঁশিয়ারি

বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

ব্রাজিলের জার্সি গায়ে মসজিদের জুতা চুরি, চুল কেটে দিল জনতা

‘বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান’

শূন্যরেখা থেকে থানা হেফাজতে পুশইনের শিকার সেই বৃদ্ধ

আবারও টস জিতল অস্ট্রেলিয়া, একাদশ থেকে বাদ সাইফ

আয়-ব্যয়ের হিসাবই কি সব? আর কী থাকে বাজেটের ভেতর?

বিশ্বকাপ জিতলে কে কত টাকা পাবে?

বাজেটের আগে স্বর্ণের দামে বড় পতন

ওয়ালটন ফ্যান ফিফা বিশ্বকাপ কুইজে অংশ নিয়ে জিতে নিন আর্জেন্টিনার জার্সি

১০

টাইগারদের আজ সিরিজ জয়ের মিশন, যেভাবে সাজানো হচ্ছে একাদশ

১১

আয়োজক তিন দেশ, কখন কোথায় উদ্বোধনী অনুষ্ঠান

১২

জুলাই সনদ বাস্তবায়নে ‘গণভোটে হ্যাঁ ফোরাম’ গঠনের ইঙ্গিত মঞ্জুর

১৩

মার্কিন দূতকে জরুরি তলব করল ভারত

১৪

যুবদল নেতা জাকির গ্রেপ্তার

১৫

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১৬

১২ ক্ষেপণাস্ত্র ফেলে এফ-৩৫সহ ৩ মার্কিন যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ইরান

১৭

বাজেটে সাধারণ মানুষের জন্য মিলবে স্বস্তির বার্তা, কমছে ৬০ পণ্যের দাম

১৮

পটপটি ফুলে চোখজুড়ানো সৌন্দর্য

১৯

মদ, সিগারেট ও রড : বাজেটের পর কেমন হবে দাম?

২০
X