শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:২৮ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

তুষার ঝড়ে ২ পাতাল রেলের সংঘর্ষ, হাড় ভাঙল শতাধিক যাত্রীর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ে তুষার ঝড়ের কারণে দুটি পাতাল রেলের সংঘর্ষে পাঁচ শতাধিক যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ১০২ জনের হাড় ভেঙে গেছে। আহতদের মধ্যে অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় ৭টার দিকে চাংপিং পাতাল রেললাইন অতিক্রমের সময় এই দুর্ঘটনা ঘটেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ৪২৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ৭৭ জন চিকিৎসার জন্য এখনো হাসপাতালে আছেন। এ ছাড়া ২৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এ ঘটনায় কারও মৃত্যু হয়নি।

বেইজিংয়ের পরিবহন ব্যবস্থায় এ ধরনের দুর্ঘটনা সচরাচর ঘটে না। তবে বৃহস্পতিবার তুষারঝড়ের কারণে রেললাইন পিচ্ছিল হয়ে যায়। এ কারণে সংকেত বিপর্যয় ঘটলে প্রথম ট্রেনটি হঠাৎ ব্রেক করে বসে। ঠিক এমন সময় পেছন থেকে তুষারে পিচ্ছিল হয়ে যাওয়া একই লাইনে আরেকটি ট্রেন আসছিল। ফলে ওই ট্রেনটি সময়মতো ব্রেক করতে না পেরে প্রথম ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এই সংঘর্ষের জেরে দুটির ট্রেনের মধ্যে একটির দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

এ ঘটনায় ক্ষমা চেয়ে বেইজিং পাতাল রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আহতদের চিকিৎসা ব্যয়ভার বহন করবেন। এ ছাড়া বর্তমান চরম আবহাওয়ার কারণে পাতাল রেল ম্যানুয়াল মোডে পরিচালনার পাশাপাশি যাত্রাবিরতির সময় বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

বেইজিংয়ে এখন ভারী তুষারপাত হচ্ছে। এ জন্য সেখানে সড়ক, রেল ও বিমান পরিবহন সবই ব্যাহত হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই উত্তর চীনজুড়ে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X