কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০১:০৩ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ভোট না দিলে কঠোর শাস্তি-জরিমানা : অদ্ভূত নিয়ম যেসব দেশে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ভোট দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। নিজের ইচ্ছার ওপর ভিত্তি করে নাগরিকরা প্রার্থীদের যাকে খুশি তাকে ভোট দিয়ে থাকেন। এক্ষেত্রে ভোটাররা ভোট নাও দিতে পারেন। তবে এমন কিছু দেশ আছে যেখানকার নাগরিকরা ভোট না দিলে শাস্তি পান।

পৃথিবীতে ৩১টি দেশ রয়েছে যেখানে ভোট দেওয়া বাধ্যতামূলক। দেশগুলো হলো- আর্জেন্টিনা, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বলিভিয়া, ব্রাজিল, চিলি, সাইপ্রাস, ইকুয়েডর, মিসর, ফিজি, পানামা, গ্রিস, ইতালি, লিকটেনস্টেইন, লুক্সেমবার্গ, নাউরু, প্যারাগুয়ে, পেরু, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, তুরস্ক, উরুগুয়ে, হন্ডুরাস, এল সালভাদর, ডমিনিকান রিপাবলিক, কোস্টারিকা, ভেনেজুয়েলা, মেক্সিকো এবং কম্বোডিয়া (সূত্র : ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ, যুক্তরাজ্যের নির্বাচন কমিশন)।

তবে বিশ্বে এমন চারটি দেশ আছে যে দেশগুলোতে ভোট না দিলে কঠোর শাস্তির বিধান রয়েছে। দেশগুলো হলো- ব্রাজিল, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এবং পেরু।

ব্রাজিলে কেউ যদি ভোট না দেন তবে ভোটারের এলাকার সর্বনিম্ন মজুরির একটি অংশ জরিমানা করা হবে। কোনো নাগরিক তিনবার ভোটদান বিরত থাকলে তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। এতে তিনি সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবেন।

অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ভোটাধিকার প্রয়োগ না করলে ২০ লাখ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। পেরুতে ভোট না দিলে আর্থিক দণ্ডের পাশাপাশি রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কাও থাকে।

এ ছাড়া বলিভিয়ায় ভোট না দিলে তিন মাসের জন্য ওই নাগরিককে ব্যাংকিং থেকে বিরত থাকার বিধান রয়েছে। এদিকে থাইল্যান্ডে ভোট না দিলে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X