কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের সমরাস্ত্রের গোপন ডিপোতে রুশ হানা

ইউক্রেনের ডিপোতে হামলার এ ফুটেজ প্রকাশ করে রাশিয়া। ছবি : ভিডিও থেকে নেওয়া
ইউক্রেনের ডিপোতে হামলার এ ফুটেজ প্রকাশ করে রাশিয়া। ছবি : ভিডিও থেকে নেওয়া

ইউক্রেনের সমরাস্ত্রের গোপন একটি ডিপো ধ্বংসের দাবি করেছে রাশিয়া। এ সংক্রান্ত তথ্যচিত্রও প্রকাশ করা হয়েছে। এটিকে এ যাবৎকালে গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে বর্ণনা করছেন রুশ কর্মকর্তারা।

শুক্রবার (২৬ জুলাই) রাশিয়ার বার্তাসংস্থা আরটির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান সামরিক বাহিনী ডনবাসে একটি ইউক্রেনীয় গুদাম ধ্বংস করেছে। সেখানে একাধিক রকেট সিস্টেম এবং এক ডজনেরও বেশি সাঁজোয়া যান বেআইনিভাবে রাখা হয়েছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে একই দাবি করেছে।

সাদা-কালো এক ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য মাধ্যমে হামলার পর একটি গুদাম থেকে ভয়ানক আগুনের ফুলকি উঠছে। মনে হচ্ছিল, গুদামে থাকা খুব শক্তিশালী বোমা একের পর এক বিস্ফোরিত হচ্ছে।

জানা গেছে, ডিপোটি ইউক্রেনের দোনেৎস্ক প্রদেশের ক্রামাতোরস্ক জেলায়। এখান থেকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে গোলাবারুদ পাঠানো হতো। ধারণা করা হচ্ছে, ডিপোটিতে যুক্তরাষ্ট্রের পাঠানো রকেট ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক হিমার্স এবং লিওপার্ড ট্যাংক ছিল।

ডিপোটি দীর্ঘদিন ধরে নজরে রাখছিল রুশ গোয়েন্দারা। এরপর সবুজ সংকেত পেয়ে হামলা করা হয়। এতে রাশিয়ার অত্যাধুনিক স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ইস্কান্দার-এম ব্যবহার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে উদ্বোধনের আগেই পৌনে ১৩ কোটির টাকার মসজিদে ফাটল

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১০

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১১

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৩

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১৬

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

১৭

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১৮

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১৯

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X