কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০২:৩৭ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ কেন নেকড়ে মারার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্প্রতি নেকড়ে শিকার করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ সিদ্ধান্তের উদ্দেশ্য হলো গৃহপালিত পশুদের ওপর নেকড়ে আক্রমণ কমানো। তবে অনেকেই মনে করছেন, এর ফলে নেকড়ের সংখ্যা কমে গিয়ে ইউরোপের পরিবেশে বিপদ আসতে পারে। খবর আনাদুলু।

বিশ্ব বন্যপ্রাণী তহবিল (ডব্লিউডব্লিউএফ) এবং ইউরোপীয় পরিবেশ ব্যুরো (ইইবি) এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাদের মতে, নেকড়ের সংখ্যা ইউরোপে বাড়ছে, এটি একটি সাফল্য। কিন্তু এখানো সে অর্থে বাড়েনি। ইউরোপে নেকড়ের নয়টি প্রজাতির মধ্যে মাত্র ৩টি নিরাপদ অবস্থায় আছে, বাকিগুলো হুমকিতে রয়েছে।

ইইবির সেরগেই মোরোজ জানান, এ সিদ্ধান্ত নেকড়ে শিকার করতে উৎসাহিত করছে, যা উদ্বেগের।

সুইজারল্যান্ডে প্রতি বছর এক থেকে দেড় হাজার গৃহপালিত পশু নেকড়ের আক্রমণের শিকার হয়। পাহাড়ি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। এ কারণে সুইস কৃষকরা নেকড়ে শিকারের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন। যদিও তারা নেকড়ে পুরোপুরি মেরে ফেলার পক্ষে নয়। তারা নেকড়ের সংখ্যা নিয়ন্ত্রণ করতেন চাইছেন।

ডব্লিউডব্লিউএফের তথ্য মতে, বর্তমানে ইউরোপে প্রায় ২৩ হাজার নেকড়ে রয়েছে। ইউরোপীয় কমিশনের প্রতিবেদন অনুযায়ী, ইউরোপে প্রতি বছর দশমিক শূন্য ৭ শতাংশ গৃহপালিত পশু নেকড়ের আক্রমণের শিকার হয়। পরিবেশবিদরা বলছেন, শিকার নয়, বরং নেকড়ে ও মানুষের মধ্যে শান্তিপূর্ণ ও নিরাপদ অবস্থান নিশ্চিত করা উচিত। কারণ নেকড়ে একমাত্র সমস্যা নয়, অন্যান্য পরিবেশগত সমস্যাও দেখতে হবে।

উল্লেখ্য, আগামী মার্চে নেকড়ে শিকারের সিদ্ধান্ত কার্যকর করতে পারে ইউরোপীয় ইউনিয়ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

১০

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

১১

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

১২

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১৩

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১৪

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১৫

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৬

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৭

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৮

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৯

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

২০
X