কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। তার মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ব্রিটিশ রাজা চার্লসসহ বিশ্বনেতারা শোক জানিয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পোপের মৃত্যুতে শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেন, ‘বিশ্রামে থাকুন পোপ ফ্রান্সিস! ঈশ্বর তাকে এবং তাকে ভালোবাসা সবাইকে আশীর্বাদ করুন।’

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা তার মৃত্যুতে শোক জানিয়েছেন। তিনি পোপকে ‘বিশ্বকে আরও ভালো করার একজন নম্র ও নিবেদিতপ্রাণ নেতা’ বলে আখ্যায়িত করেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও তার মৃত্যুতে শোক জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি ছিলেন নৈতিক স্পষ্টতার, নম্রতা ও সহানুভূতির প্রতীক।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ তাকে ‘আধুনিক চিন্তাধারার ধারক এবং অস্ট্রেলিয়ান খ্রিস্টানদের স্নেহময় পিতা’ বলে উল্লেখ করেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই বলেন, তার সঙ্গে পরিচিত হওয়া আমার জন্য সম্মানের বিষয়। যদিও আমাদের মধ্যে কিছু মতভেদ ছিল, কিন্তু আজ তা তুচ্ছ।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ বলেন, মানবতার সেবায় তার উত্তরাধিকার আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করুক। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেন, তিনি ছিলেন ন্যায় ও অন্তর্ভুক্তির প্রতি অটল প্রতিশ্রুতিবদ্ধ। নাইজেরিয়ার প্রেসিডেন্ট টিনুবু তাকে ‘জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে শক্তিশালী কণ্ঠস্বর’ বলে অভিহিত করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পোপের মৃত্যুতে শোক জানিয়েছেন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি ছিলেন মানবতার ও ন্যায়বিচারের এক দৃঢ় রক্ষক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তিনি জানতেন কীভাবে আশা দিতে হয়, প্রার্থনার মাধ্যমে কষ্ট লাঘব করতে হয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, তিনি ছিলেন দরিদ্র, নিপীড়িত ও বিস্মৃতদের জন্য এক পোপ। আর ব্রিটিশ রাজা চার্লস এক বার্তায় বলেন, আমরা তার সঙ্গে আমাদের সাক্ষাৎ বিশেষভাবে মনে রাখব। তার কাজ ও বিশ্বাস বহু মানুষের জীবনে ছাপ রেখে গেছে।

বিশ্বব্যাপী খ্রিস্টানদের সবচেয়ে সম্মানিত ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফিলিস্তিনি খ্রিস্টানরা। বেথলেহেমের মেয়র আন্তন সালমান বলেন, তিনি ছিলেন আমাদের অধিকারের অন্যতম বলিষ্ঠ সমর্থক। শান্তির জন্য তিনি ছুটে এসেছেন।

২০১৪ সালে পবিত্র ভূমিতে পোপের সফরের সময় বেথলেহেম ও জেরুজালেমকে বিভক্ত করা ইসরায়েলি কংক্রিট প্রাচীরের পাশে তার প্রার্থনার ছবি বিশ্বজুড়ে আলোড়ন তোলে। সেদিন তিনি যিশুর জন্মস্থান হিসেবে পরিচিত ন্যটিভিটি চার্চের বাইরে হাজারো খ্রিস্টানদের সঙ্গে খোলা আকাশের নিচে পবিত্র মিছিলেও নেতৃত্ব দেন।

স্থানীয় দোকানদার রনি তাবাশ বলেন, ‘সে ছিল আমাদের জীবনের এক বিশেষ দিন। আমি তার জন্য গানও গেয়েছিলাম। তিনি আমাদের আশা দিতেন, বলতেন- থাক, লড়ো, বিশ্বাস রেখো।’

গাজায় আশ্রিত খ্রিস্টানদের খোঁজ নিতেন নিয়মিত পোপ ফ্রান্সিস নিয়মিত ফোন করে খোঁজ নিতেন গাজা শহরের হলি ফ্যামিলি ক্যাথলিক চার্চে আশ্রয় নেওয়া খ্রিস্টানদের। গাজার চলমান সংঘাত নিয়ে তিনি একাধিকবার উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি একটি নাটকীয় এবং দুর্ভাগ্যজনক পরিস্থিতি।

সর্বশেষ ইস্টারের ভাষণে তিনি হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি এবং ক্ষুধার্ত মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X