মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধুত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি উত্তর কোরিয়া ও রাশিয়ার

কিম জং উন। ছবি : সংগৃহীত
কিম জং উন। ছবি : সংগৃহীত

সাংস্কৃতিক সম্পর্ক ও পারস্পরিক বন্ধুত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে উত্তর কোরিয়া ও রাশিয়া। শনিবার (২৮ জুন) উত্তর কোরিয়ার কিম জং উন এবং রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী ওলগা লিউবিমোভা পিয়ংইয়ংয়ে এক বৈঠকে এ কথা বলেন।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, মন্ত্রী লিউবিমোভা কাজের সূত্রে উত্তর কোরিয়ায় অবস্থান করছেন। এই বৈঠক অনুষ্ঠিত হয় উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদর দপ্তরে। এখানে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুদেশ আলোচনা করে।

কিম জং উন বলেন, ‘উভয় দেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে আরও জানার জন্য শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানো অত্যন্ত জরুরি।’ তিনি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা এবং বোঝাপড়াকে আরও গভীর করতে সাংস্কৃতিক বিনিময়ের ওপর গুরুত্ব দেন।

বৈঠকের পরে কিম ও লিউবিমোভা একটি সাংস্কৃতিক কনসার্ট উপভোগ করেন, যেখানে দুই দেশের ঐতিহ্যবাহী লোকসংগীত ও নৃত্য পরিবেশনা ছিল। কিম জং উন রুশ শিল্পীদের অভিনন্দনের প্রতীক হিসেবে তাদের ফুলের ঝুড়ি উপহার দেন।

বিদায় পর্বে কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানানোর অনুরোধ জানান মন্ত্রী লিউবিমোভাকে।

এই সাক্ষাৎ এমন এক সময় ঘটল, যখন রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের ইঙ্গিত মিলছে, বিশেষ করে সম্প্রতি পুতিনের পিয়ংইয়ং সফরের পর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X