কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৬:০৯ পিএম
আপডেট : ২৬ মে ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ফরাসি প্রেসিডেন্টকে প্রকাশ্যে মুখে ধাক্কা মারলেন স্ত্রী! (ভিডিও)

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মুখে ধাক্কা মারছেন তার স্ত্রী ব্রিগিট ম্যাক্রোঁ। ছবি : সংগৃহীত
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মুখে ধাক্কা মারছেন তার স্ত্রী ব্রিগিট ম্যাক্রোঁ। ছবি : সংগৃহীত

ভিয়েতনাম সফরে গিয়ে বিমান থেকে নামার আগমুহূর্তে ঘটে যায় অপ্রত্যাশিত এক দৃশ্য—ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর মুখে প্রকাশ্যে ধাক্কা বা খামচি মারেন তার স্ত্রী ব্রিগিট ম্যাক্রোঁ।

এই অস্বাভাবিক মুহূর্তটি ধরা পড়ে বার্তাসংস্থা এপির ক্যামেরায়। এশিয়া সফরের অংশ হিসেবে ভিয়েতনাম সফরে যান ফরাসি প্রেসিডেন্ট।

এপির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে অবতরণ করার পর প্রেসিডেন্টের বিমানের দরজা খোলার সঙ্গে সঙ্গেই সামনে এসে দাঁড়ান ব্রিগিট। মুহূর্তেই দুই হাত দিয়ে স্বামীর মুখে সজোরে এক ধরনের ধাক্কা বা খামচি মারেন তিনি।

ঘটনায় কিছুটা বিব্রত হয়ে পড়েন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, তবে অল্প সময়ের মধ্যেই নিজেকে সামলে নেন। এরপর স্বাভাবিক ভঙ্গিতে বাইরে অপেক্ষমাণ কর্মকর্তাদের উদ্দেশে হাত নাড়েন তিনি। এ সময় ব্রিগিট ম্যাক্রোঁ বিমানের ভেতরেই অবস্থান করছিলেন, ফলে তার মুখের অভিব্যক্তি বোঝা যায়নি।

এর কিছুক্ষণ পর দম্পতিকে বিমান থেকে নেমে আসতে দেখা যায়। তবে আগের সফরগুলোর মতো এবার আর স্বামীর হাত ধরে নামেননি ব্রিগিট। বিষয়টি নজর এড়ায়নি উপস্থিত সাংবাদিক ও পর্যবেক্ষকদের।

ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর রাজনৈতিক বিরোধীরা ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করতে থাকেন। এছাড়া ঘটনাটির কিছু স্থিরচিত্রও ভাইরাল হয়।

প্রথমদিকে ম্যাক্রোঁর প্রেসিডেন্ট দপ্তর এসব ছবি ও ভিডিওকে ‘সম্পাদিত ও ভুয়া’ বলে দাবি করেছিল। তবে পরে প্রেসিডেন্ট দপ্তরের কাছের একটি সূত্র নিশ্চিত করে, ঘটনাটি সত্য এবং এটি তাদের ব্যক্তিগত মুহূর্তের একটি অংশ।

ম্যাক্রোঁর এক ঘনিষ্ঠ সহযোগী জানান, প্রেসিডেন্ট ও তার স্ত্রীর মধ্যে একটি ‘সাধারণ ঝগড়া’ হয়েছিল এবং এতে কেউ আহত হননি। অপরদিকে, প্রেসিডেন্টের বহরে থাকা এক কর্মকর্তা জানান, ওরা শুধু একে-অপরের সঙ্গে মজা করছিলেন। এটি আসলে অতিরঞ্জিত করা হচ্ছে।

তবে বিশ্লেষকরা মনে করছেন, এমন একটি ঘটনা একজন রাষ্ট্রপ্রধানের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন তা ভিডিওতে ধরা পড়ে এবং জনসম্মুখে আসে।

এই ঘটনাকে কেন্দ্র করে ফরাসি রাজনৈতিক অঙ্গনে এবং গণমাধ্যমে চলছে জোর আলোচনা। কেউ বলছেন এটি নিছক দাম্পত্য খুনসুটি, আবার কারও মতে, ফরাসি প্রথম দম্পতির সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনেরই একটি নতুন রূপ প্রকাশ পেল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X