কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

সম্পর্ক জোরদারে ভিয়েতনাম যাচ্ছেন শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী ১২ ও ১৩ ডিসেম্বর ভিয়েতনাম সফর করবেন। সফরকালে তিনি ভিয়েতনামের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করবেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। শির সফরের বিষয়টি ভিয়েতনামের কমিউনিস্ট পার্টিও নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, রাজনৈতিক নিরাপত্তা, বহুপক্ষীয় ও সামুদ্রিক ইস্যু নিয়ে আলোচনায় জোর দেওয়ার পাশাপাশি কৌশলগত সহযোগিতার ত্বরান্বিত করবেন তারা।

চীন ও ভিয়েতনাম—দুই দেশই দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চাইছে। এ জন্য শি জিনপিংয়ের সফরের আগে বেশ কয়েক জন চীনা কর্মকর্তা ভিয়েতনাম সফর করেছেন।

ভিয়েতনামের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হলো চীন। দেশটির নির্মাণ খাতসংশ্লিষ্ট জিনিসপত্রের বড় একটি অংশের জোগান দিয়ে থাকে বেইজিং। গত অক্টোবরে ভিয়েতনামের দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তাকে শি বলেছেন, দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বের ‘মূল উদ্দেশ্য’ ভুলে যাওয়া উচিত হবে না।

ভিয়েতনামসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করে চলেছে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র। কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে ব্যাপক কৌশলগত অংশীদারত্বে নিয়ে যায় ভিয়েতনাম। এর মাধ্যমে একসময়ের শত্রু ওয়াশিংটনকে বেইজিং ও মস্কোর সমপর্যায়ে নিয়ে গেছে হ্যানয়।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং বলেন, এই বছরের শুরু থেকে চীন ও ভিয়েতনাম ঘন ঘন উচ্চপর্যায়ের মতবিনিময় করেছে। বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ মতবিনিময় হয়েছে। সহযোগিতা জোরদারও অব্যাহত রেখেছে। দুই দেশের মধ্যে গভীর সহযোগিতা এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১০

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১১

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১২

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৩

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৫

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৬

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৭

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৮

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০
X