কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের চিফ অব স্টাফকে সরিয়ে দিলেন জেলেনস্কি

জেলেনস্কির সঙ্গে ইয়ারমাক। ছবি : সংগৃহীত
জেলেনস্কির সঙ্গে ইয়ারমাক। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার প্রভাবশালী চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাককে পদ থেকে অপসারণ করেছেন। তিনি শান্তি চুক্তির শীর্ষ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিলেন। দুর্নীতির অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে গোয়েন্দরা ইয়ারমাকের বাড়িতে তল্লাশি চালানোর পর শুক্রবার এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। খবর বিবিসির।

এই পরিবর্তন এমন সময় এল, যখন যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে ইতি টানতে একটি নতুন শান্তি পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। যা বাস্তবায়িত হলে কিয়েভকে রাশিয়ার প্রতি বড় ছাড় দিতে হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এর মধ্যেই রাশিয়া পূর্ব ইউক্রেনে তীব্র হামলা অব্যাহত রেখেছে।

ইয়ারমাকের অপসারণ জেলেনস্কির জন্য উল্লেখযোগ্য রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে ইয়ারমাক তার অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং প্রেসিডেন্টের কার্যক্রমের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে যুক্ত ছিলেন।

এএফপিকে দেওয়া তথ্য অনুযায়ী, ৫৪ বছর বয়সী ইয়ারমাকেরই যুক্তরাষ্ট্রে সপ্তাহান্তে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ শান্তি আলোচনায় ইউক্রেনের পক্ষে নেতৃত্ব দেওয়ার কথা ছিল। তবে তার অপসারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইউক্রেনীয় কর্মকর্তা জানান, আলোচনায় এখন নেতৃত্ব দেবেন ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি রুস্তেম উমেরভ।

বিরোধী দলগুলোর চাপে ইয়ারমাককে সরানোর দাবি ক্রমেই বাড়ছিল। তবুও গত সপ্তাহেই তাকে দেশের প্রধান মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছিলেন প্রেসিডেন্ট।

তবে ভিডিও বার্তায় জেলেনস্কি দাবি করেন, চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক পদত্যাগপত্র জমা দিয়েছেন।প্রেসিডেন্টের কার্যালয়ের নতুন করে পুনর্গঠন করা হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X