কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

একযোগে দেড় লাখ সেনার সমন্বয়ে হামলা, তীব্র লড়াইয়ের মধ্যে উত্তেজনা চরমে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্কে রাশিয়া এক ব্যতিক্রমী বড় মাত্রার যান্ত্রিক হামলা চালিয়েছে। শহরটি দখলে নিতে রাশিয়া প্রায় ১ লাখ ৫৬ হাজার সেনা জড়ো করেছে বলে দাবি করেছে কিয়েভ।

বুধবারের হামলা সম্পর্কে ইউক্রেনের ৭ম র‍্যাপিড রেসপন্স কর্পস এক বিবৃতিতে জানায়, রাশিয়ান সেনারা সাঁজোয়া যান, গাড়ি ও মোটরসাইকেলের একটি দীর্ঘ কনভয় নিয়ে দক্ষিণ দিক থেকে শহরের উত্তরাংশে প্রবেশের চেষ্টা করে। একজন সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছেন, প্রায় ৩০টি যান একই সঙ্গে ব্যবহার করা হয়, যা শহরের ভেতরে এ পর্যন্ত রাশিয়ার সবচেয়ে বড় কনভয় হামলা। এর আগে এক বা দুটি যান দিয়ে অগ্রসর হতো রাশিয়ার ইউনিটগুলো।

রাশিয়া দাবি করেছে যে তারা পোক্রোভস্ক পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে, তবে ইউক্রেন বলছে, শহরের উত্তরাংশ এখনো তাদের নিয়ন্ত্রণে এবং সেখানে ভয়াবহ নগরযুদ্ধ চলছে।

গত কয়েক মাস ধরে ছোট ছোট পদাতিক দল নিয়ে রাশিয়া শহরে ঢোকার চেষ্টা চালিয়ে আসছে। পূর্ব ইউক্রেনের শিল্পাঞ্চল দোনবাস দখলের অভিযানে পোক্রোভস্ককে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হিসেবে দেখছে মস্কো। ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরটি যুদ্ধের আগেই ছিল একটি বড় লজিস্টিকস কেন্দ্র।

ইউক্রেনীয় বাহিনীর প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, বরফ ও কাদাময় ভূমিতে রাশিয়ার ভারী যানবাহন, ড্রোন হামলা এবং বিস্ফোরণের দৃশ্য। খারাপ আবহাওয়া কাজে লাগাতে চাইলেও শেষ পর্যন্ত রুশ বাহিনীকে পিছু হটাতে সক্ষম হয়েছে বলে জানায় ইউনিটটি।

পোক্রোভস্ক দখল করতে পারলে প্রায় দুই বছরে ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় সাফল্য হবে। শহরের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ায় কিয়েভের ওপর চাপ আরও বাড়ছে— বিশেষ করে যুক্তরাষ্ট্র-সমর্থিত যে শান্তি প্রস্তাবের শর্তাবলি নিয়ে ইউক্রেন আলোচনা করছে, সেটি মস্কোর পক্ষেই ঝুঁকে আছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি বলেন, শহরের চারপাশে রাশিয়ার বিশাল সেনা সমাবেশ পরিস্থিতিকে “অত্যন্ত জটিল” করে তুলেছে। তিনি জানান, বৃষ্টি ও কুয়াশার আড়ালে রাশিয়া তাদের সামরিক প্রস্তুতি জোরদার করছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের বিশ্লেষক জর্জ ব্যারোস লিখেছেন, পোক্রোভস্ক দখলকে রাশিয়া “অবশ্যম্ভাবী সাফল্য” হিসেবে তুলে ধরতে চাইছে। তার মতে, এই “অবশ্যম্ভাবীতার বার্তা” ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনাকারী দলের মধ্যেও, যারা ইউক্রেন যুদ্ধের জন্য নতুন শান্তি প্রস্তাব তৈরি করছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১০

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১১

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১২

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৩

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৪

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৫

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৬

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৭

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৮

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৯

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

২০
X